ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে স'মিল মালিকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান নজরুল বর্ষ উপলক্ষে মোহনপুরে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বাবাকে মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত ​​নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক মুমূর্ষু বৃদ্ধ মাকে নিয়ে উত্তাল সাগর পাড়ি, স্পিডবোটের ভিডিও ভাইরাল মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪ নারীসহ মাওলানাকে আটক করল এলাকাবাসী আত্মহত্যা প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান ‘সুবিচারের প্রতিশ্রুতিতে’ নারীকে নিয়ে আবাসিক হোটেলে সিকান্দার আলী, অতঃপর... কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার বরের গাড়ি থামিয়ে ‘ফিল্মি স্টাইলে’ নববধূকে অপহরণ! বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধ প্রবণতার বিপরীতমুখী : বিভাগীয় কমিশনার

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২০:৩৫ অপরাহ্ন
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৪জন মাদক কারবারী গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৪টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়েছে।

সোমবার বিকালে এ  তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকা সহ মৃত আব্দুল শেখের ছেলে মোঃ জাকারুল ইসলাম (৪৩) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে একই দিন রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী বকতিয়ারাবাদ (মালদা কলোনী) এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ২৪টি ইয়াবা, ১০ হাজার ৬৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি কুড়াল সহ কয়েরদাড়া গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে ওমর ফারুক (২৪) গ্রেফতার করা হয়। 

এদিকে, রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পবা থানার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবা ট্যাবলেট সহ বখতিয়ারাবাদ মালদা কলোনী গ্রামের বাতুর ছেলে মোঃ সুইটেম (৪৮) ও কয়েরদাড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ সজিব আলীকে (৩৯), গ্রেফতার করা হয়। সুইটেমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এবং সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রয়েছে।

এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫জন এবং অন্যান্য মামলায় ৭জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

সোমবার সকালে সকল গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক