মহানগরীজুড়ে পুলিশের অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৪

আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২০:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৭:২০:৩৫ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান মাদক-সহ ৪জন মাদক কারবারী গ্রেফতার করেছে পুলিশ।

গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৪টি ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১ লাখ ৬১ হাজার ৩৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি দেশীয় অস্ত্র (কুড়াল) জব্দ করা হয়েছে।

সোমবার বিকালে এ  তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, সোমবার (৩১ আগস্ট) ভোর ৫টার দিকে মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান চালিয়ে ৬৬ বোতল এসকাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকা সহ মৃত আব্দুল শেখের ছেলে মোঃ জাকারুল ইসলাম (৪৩) গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে একই দিন রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসী বকতিয়ারাবাদ (মালদা কলোনী) এলাকায় যৌথ অভিযান চালিয়ে ১ হাজার ২৪টি ইয়াবা, ১০ হাজার ৬৯০ টাকা, একটি মোবাইল ফোন ও একটি কুড়াল সহ কয়েরদাড়া গ্রামের মোঃ রেজাউল করিমের ছেলে ওমর ফারুক (২৪) গ্রেফতার করা হয়। 

এদিকে, রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পবা থানার বাগসারা এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবা ট্যাবলেট সহ বখতিয়ারাবাদ মালদা কলোনী গ্রামের বাতুর ছেলে মোঃ সুইটেম (৪৮) ও কয়েরদাড়া গ্রামের মোঃ রজব আলীর ছেলে মোঃ সজিব আলীকে (৩৯), গ্রেফতার করা হয়। সুইটেমের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে এবং সজিবের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা রয়েছে।

এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে আরও ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫জন এবং অন্যান্য মামলায় ৭জন রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। 

সোমবার সকালে সকল গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]