ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
'নিয়ামতপুরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সাফল্য স্কুলের ভবন বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুঠিয়ায় বর্ণাঢ্য র‍্যালি, স্লোগানে মুখর মহাসড়ক বিএনপির সব প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে ---সিংড়ায় এমপি আনু সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ রাণীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীশংকৈলে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত গুরুদাসপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‌্যালি ও পথসভা নির্বাচনী প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: মিলন ৩ ঘণ্টা পর উদ্ধার লাইনচ্যুত বগি, রেল যোগাযোগ স্বাভাবিক গোদাগাড়ীতে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের নগরীজুড়ে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার, আটক ১৩ রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা-বেলুন উড়িয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন নাটোর সিংড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম ও সামাজিক সচেতনতা বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, চালক-কন্ডাক্টর গ্রেপ্তার এবার বলিউড অভিনেত্রী তাপসীর খোলামেলা ভিডিও ফাঁস আমার শরীর, আমার পোশাক সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই: প্রিয়ন্তী উর্বী অভিনয় ছেড়ে হেদায়েতের পথে পপি, সমালোচনায় জয়

প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৫০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৬:৫০:২৬ অপরাহ্ন
প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর হুগলা এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ, গোপনে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। 

এ ঘটনায় সোমবার (৩১ আগস্ট) দুপুরে ভুক্তভোগী গৃহবধূ (২১) সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষকের বিচারের দাবিতে সোনারগাঁ থানা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

অভিযোগে অভিযুক্তরা হলেন-উপজেলার চর হুগলা এলাকার মৃত নুরু মিয়ার ছেলে মো. ইয়ামিন (৩৫) ও একই এলাকার আসলাম ফকিরের মো. ইব্রাহিম খলিল (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রায় দেড় বছর ধরে বিদেশে রয়েছেন। এই সুযোগে অভিযুক্তরা তাকে প্রায়ই কু-প্রস্তাব ও কুরুচিপূর্ণ কথা বলত। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৫ জানুয়ারি রাতে আনুমানিক সাড়ে ১১টার সময় অভিযুক্তরা পূর্ব-পরিকল্পিতভাবে ঘরে প্রবেশ করে ইয়ামিন জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ইব্রাহিম খলিল তা মোবাইল ফোনে ভিডিও করে রাখে।

পরবর্তীতে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৮ মাস ধরে ইয়ামিন তাকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী নারী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে অভিযুক্ত ইয়ামিন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং গর্ভপাত ঘটানোর জন্য চাপ দেয়। এতে রাজি না হওয়ায় তাকে কিল-ঘুসি মেরে ও পিস্তল উঁচিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগী নারী জানান, বর্তমানে তিনি ৩টি সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি,মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে এবং আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক