ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:২৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:২৪:৫৭ অপরাহ্ন
বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম ফাইল ফটো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ডলারের দরপতনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের পরিবর্তে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২২ দশমিক ৫৫ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩৩৪ দশমিক ৮০ ডলারে।
 
এ বিষয়ে এবিসি রিফাইনারির বৈশ্বিক বাজার প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ‘ডলার দুর্বল হচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা। এ দুই কারণেই স্বর্ণের চাহিদা বাড়ছে।’
 
এদিন ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যায়, যা তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এতে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণের দাম আরও সাশ্রয়ী হয়েছে। এদিকে সোমবার মার্কিন-জাপান বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সমঝোতা না হলে ৯ জুলাই থেকে ১০-৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। ট্রাম্প ইতোমধ্যেই ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছিলেন, যা শেষ হতে চলেছে।
 
মুদ্রানীতি নিয়েও ফেডের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে পাঠানো এক নোটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সুদের হার জাপান (শূন্য দশমিক ৫ শতাংশ) এবং ডেনমার্কের (১ দশমিক ৭৫ শতাংশ) কাছাকাছি থাকা উচিত।
 
ফ্র্যাপেল বলেন, ‘ট্রাম্পের সুদের হার কমানোর আহ্বানও বাজারে প্রভাব ফেলছে। তবে সুদের হার কমানো নিয়ে বাজার যতটা আশাবাদী, সেটি কিছুটা অবাক করার মতো।’
 
এদিকে বিনিয়োগকারীরা এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সম্পর্কিত একাধিক রিপোর্টের দিকে নজর রাখছেন। বৃহস্পতিবার আসছে সরকারি বেতন-ভাতা সংক্রান্ত তথ্য, যা ফেডের সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
 
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে মঙ্গলবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৬ ডলারে। প্ল্যাটিনাম অপরিবর্তিত রয়েছে ১ হাজার ৩৫২ দশমিক ৪৯ ডলারে। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১১৩ দশমিক ১৮ ডলার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি