ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে ব্যাপক প্রস্তুতি গারো পাহাড়ে মাদক কারবারিদের অভয়ারণ্য, সাংবাদিক ঢুকলেই হত্যার হুমকি একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জামালপুরে দলবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার সঙ্গে সমাজের অপরাধ প্রবণতার বিপরীতমুখী : বিভাগীয় কমিশনার অবৈধ মোটরের মাধ্যমে চলছে ভূগর্ভস্থ পানি উত্তোলন, তানোরে এক সপ্তাহে অকেজো ৩০ নলকূপ প্রবাসীর স্ত্রীকে জোর করে ঘরে নিয়ে যান ইয়ামিন স্কুলে যাওয়ার পথে ছাত্রীর শ্লীলতাহানি করেন মাহাবুর, অতঃপর... জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে মারধর করে ঘরছাড়া করলেন ছেলে জেনে নিন নতুন আইনে জমির নামজারির নিয়ম স্থানীয় সরকার নির্বাচন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী পে-স্কেল নিয়ে বড় সুখবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের রাসিক প্রশাসকের সাথে মীরের চক জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শহীদ জিয়া ডিগ্রি কলেজ সরকারি হওয়ায় দোয়া মাহফিল জাহাঙ্গীর হত্যা মামলার পলাতক আসামি আরিফ গ্রেফতার ইমরানের ছেলেদের সাক্ষাৎকার সম্প্রচারের প্রতিবাদ পাক বোর্ডের, চ্যানেল কর্তৃপক্ষকে চিঠি ক্ষুব্ধ নকভিদের শুধু প্লেটলেট কমে না, বিকল হতে পারে লিভারও, ডেঙ্গি নিয়ে সতর্ক থাকতে যা যা জানা জরুরি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান

  • আপলোড সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৪৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৮-২০২৬ ০৪:৪৬:১৩ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান
 
আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের পাশে দাঁড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। এ বিষয়ে সচেতনতা তৈরি ও সম্মিলিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট বিভাগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘আন্তঃপ্রজন্মভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি’ প্রকল্পের রাজশাহী কোয়ালিশন টিমের আয়োজনে এবং বাংলাদেশ মহিলা পরিষদ ও বহ্নিশিখার সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান আলোচক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আক্তার বানু আত্মহত্যার প্রবণতার পেছনে থাকা সামাজিক, পারিবারিক ও মানসিক কারণগুলো চিহ্নিত করার ওপর গুরুত্ব দেন।
 
তিনি বলেন, আত্মহত্যার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের প্রতি দোষারোপ বা অবহেলার পরিবর্তে সহমর্মী ও দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও মধ্যে আত্মহত্যার চিন্তা বা প্রবণতা দেখা দিলে তার কথা মনোযোগ দিয়ে শোনা, পাশে দাঁড়ানো এবং প্রয়োজন অনুযায়ী মানসিক স্বাস্থ্যসেবা ও পেশাদার সহায়তার সঙ্গে যুক্ত করা জরুরি।
 
অধ্যাপক আক্তার বানু আরও বলেন, বিশেষ করে নারী ও তরুণদের মানসিক চাপ, হতাশা, সহিংসতা, বৈষম্য ও সামাজিক বিচ্ছিন্নতার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। আত্মহত্যা প্রতিরোধ শুধু ব্যক্তি বা পরিবারের একার দায়িত্ব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী—সবাইকে সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে।
 
রাজশাহী কোয়ালিশন টিমের লিড অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোয়ালিশন টিমের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোবাররা সিদ্দিকা, কোয়ালিশন টিমের মেন্টর প্রমিলা কিস্কু, সদস্য ছোটন সরদার, সুলতানা আহমেদ সাগরিকা, সম্রাট রায়হান ও জুলফিকার আলী হায়দারসহ সংশ্লিষ্টরা।
 
আলোচনায় আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি একটি নিরাপদ, সহমর্মী ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সংকটে থাকা মানুষের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং সময়মতো প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা গেলে আত্মহত্যার ঝুঁকি মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
 
সভায় আত্মহত্যা প্রবণতার সামাজিক ও মানসিক কারণগুলো নিয়ে আলোচনা এবং ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সহায়তায় সামাজিকভাবে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের

রাজশাহীর উন্নয়নের স্বার্থে রাসিক প্রশাসকের পাশে থাকার প্রত্যয় ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতৃবৃন্দের