ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১২:৫৪:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১২:৫৪:১০ পূর্বাহ্ন
মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সরকারি ছুটির দিনেও কৃষকদের স্বার্থে মাঠপর্যায়ে তৎপর রয়েছে কৃষি বিভাগের কর্মকর্তাগণ। সারাদেশে সার সংকটের খবরের মধ্যে রাজশাহীর মোহনপুরে বিভিন্ন সারের দোকান ও মজুত পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন। পরিদর্শনকালে তিনি সারের মজুত, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।

এদিকে পরিদর্শনকালে মোহনপুরে সার নিয়ে বড় ধরনের কোনো সংকটের চিত্র পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। কৃষকদের যাতে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কৃষকবান্ধব এই তৎপরতায় স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।কৃষকেরা নিয়মিত কৃষি বিভাগের নজরদারি চলমান রাখার দাবি করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা