রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলায় সরকারি ছুটির দিনেও কৃষকদের স্বার্থে মাঠপর্যায়ে তৎপর রয়েছে কৃষি বিভাগের কর্মকর্তাগণ। সারাদেশে সার সংকটের খবরের মধ্যে রাজশাহীর মোহনপুরে বিভিন্ন সারের দোকান ও মজুত পরিস্থিতি পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন। পরিদর্শনকালে তিনি সারের মজুত, বিক্রয় ও সরবরাহ পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ।
এদিকে পরিদর্শনকালে মোহনপুরে সার নিয়ে বড় ধরনের কোনো সংকটের চিত্র পাওয়া যায়নি বলে সংশ্লিষ্টরা জানান। কৃষকদের যাতে সঠিকভাবে সার সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়। কৃষকবান্ধব এই তৎপরতায় স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।কৃষকেরা নিয়মিত কৃষি বিভাগের নজরদারি চলমান রাখার দাবি করেছেন।