ঢাকা , বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ , ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাচা পদ্ধতিতে আগাম শিম চাষ ভালো ফলন ও দামে কৃষেরক মুখে হাসি জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতী রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসব রাণীনগরে মাদক সেবনের অপরাধে তিনজনের কারাদণ্ড মুমিনের যে বৈশিষ্ট্যগুলো থাকা জরুরি। সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার : ড্রোনের মাধ্যমে ফুলবাড়ী ২৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ সীমান্তে নজরদারি জোরদার জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা নিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেনটাডল ও মদ জব্দ বিদেশি শিক্ষার্থীদের ভিসার মেয়াদ সীমিত করার পরিকল্পনা বাতিল করলেন বিচারক রাশিয়ায় বিমান বিধ্বস্ত, ১৭ আরোহীর সবাই নিহত মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা দেশের বাজারে আরও কমে গেল সোনার দাম, এবার ভরি কত? কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের ১০৭ জনসহ আটক ৫৪৪ জামালপুর সীমান্তে ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ১২ পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালানোর চেষ্টা, নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার সৌরবিদ্যুৎ ও নেট মিটারিংয়ে নতুন দিগন্ত খুলছে বরেন্দ্রের কৃষিতে রাজুর বাবার আহাজারি—‘আমার পোলারে মাইরা ফালাইছে নিক্সনের লোক’ হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ

পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন
পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১
নাটোরের লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে রহমত মোল্লা (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে বালু সঞ্চালনের জন্য ব্যবহৃত অবৈধ লাইন বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়।

অভিযানকালে রহমত মোল্লা (২৫) কে আটক করা হলে পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর

পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতীয় ঐক্যের আহ্বান রিজভীর