পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১

আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ১২:০৮:৩৯ পূর্বাহ্ন
নাটোরের লালপুরে পদ্মা নদীর তীরে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে রহমত মোল্লা (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় পদ্মা নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি এক্সকাভেটরের দুটি ব্যাটারি জব্দ করা হয়। একই সঙ্গে বালু সঞ্চালনের জন্য ব্যবহৃত অবৈধ লাইন বিচ্ছিন্ন করে ধ্বংস করা হয়।

অভিযানকালে রহমত মোল্লা (২৫) কে আটক করা হলে পরে ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আদালতের নথি অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

অভিযানে লালপুর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও স্তূপীকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]