ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আত্রাইয়ে বাল্যবিবাহ পণ্ড, পুলিশ-প্রশাসনের ওপর হামলা; বরসহ গ্রেপ্তার ৩ রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার মোহনপুরে কৃষকদের সার নিশ্চিত করতে দোকানে দোকানে কৃষি বিভাগের কর্মকর্তাগণ সিডিএ প্রকৌশলী হাসানকে নিয়ে অপপ্রচার বিধবার ছাগল চুরি হরিপুর থেকে উদ্ধার, গ্রেপ্তার- ৩ রাজশাহীতে সারের কৃত্রিম সংকটের অভিযোগ, বিপাকে কৃষক তানোরে ধানখেত কৃষকের লাশ উদ্ধার পদ্মায় অবৈধ বালুর কারবারে অভিযান, আটক ১ ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ রাজশাহীতে বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় এক হাজার তালগাছের চারা রোপণ ঢাকাসহ সারাদেশে অভিযানে নামছে পুলিশের নতুন ‘স্পেশাল’ ইউনিট মদনে কলেজে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাস জমি বরাদ্দে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর চারঘাটে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার মহানগরীজুড়ে মাদক কারবকারী গ্রেফতার ৮, বিভিন্ন অপরাধে গ্রেফতার -২১ লালপুরে ইয়াবাসহ দুই যুবক আটক নিউ গভঃ ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই পুনর্মিলনী: রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন নওগাঁয় ডিবি পরিচয়ে বাড়িতে ঢুকে চুরির অভিযোগে আটক ৩ নওগাঁয় বাল্যবিয়ের আসরে হট্টগোল, কনে-বরকে নেওয়া হলো থানায় চুরি করতে গিয়ে ধরা, মাথা ন্যাড়া করে দিলেন স্থানীয়রা

নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৬ ১১:৫৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৬ ১১:৫৪:১৭ অপরাহ্ন
নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ নগরীতে নৌকা ফেলে পালাল মাদক কারবারি, বিপুল পরিমান ট্যাপেন্টাডল জব্দ
রাজশাহী নগরীর সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে নৌকা ও বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে তালাইমারী বিওপির একটি দল বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে গেছে এক মাদক কারবারি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন ঘোষপাড়া নদীর পাড় এলাকা থেকে মাদক বহন কাজে ব্যবহৃত একটি নৌকা ও ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।  

শুক্রবার সন্ধ্যায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, ঘোষপাড়া নদীর পাড় দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে তালাইমারী বিওপির আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে একজন মাদক কারবারি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা বোয়ালিয়া থানায় হস্তান্তর করা  হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা

নতুন পশুপাখিতে সাজবে রাজশাহী চিড়িয়াখানা