রাজশাহী নগরীর সিমান্ত এলাকায় অভিযান চালিয়ে নৌকা ও বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে তালাইমারী বিওপির একটি দল বিজিবি। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে গেছে এক মাদক কারবারি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানাধীন ঘোষপাড়া নদীর পাড় এলাকা থেকে মাদক বহন কাজে ব্যবহৃত একটি নৌকা ও ৫০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
শুক্রবার সন্ধ্যায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, ঘোষপাড়া নদীর পাড় দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে তালাইমারী বিওপির আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে একজন মাদক কারবারি নৌকা ফেলে পালিয়ে যায়। পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে ২ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
পালিয়ে যাওয়া মাদক কারবারিকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।