ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার ॥ হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধার রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৫৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০৫:৫৯:৫২ অপরাহ্ন
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০ মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে জুয়া খেলা অবস্থায় ছয়জন এবং মাদক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ও নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, সোমবার (২৪) আগস্ট রাত সোয়া ৯টার দিকে কর্ণহার থানা পুলিশ চকদর্শনপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনের বারান্দায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় লিমন হোসেন (২৮), মুরাদ আলী (৫৫), ইসরাফিল হোসেন (৪৪), আব্দুল বারিক (৬০), হেলাল আলী (৫০) ও সোহাগকে (২৮) করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫৫ টাকা, এক সেট পুরোনো তাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বালিয়া গ্রামের মিঠুর মোড় এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সহ মর্জিনা বেগম ওরফে অঞ্জিলা বেগমকে (৫০) গ্রেফতার করে। 

অন্যদিকে, কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ, ১৩পিস ইয়াবা, ১৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা সহ  তুষার আলী (২৮), রাজু (৩০) ও আলিফকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, রাজুর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় আগের তিনটি মামলা রয়েছে।

এ ছাড়া রবিবার (২৪ আগস্ট) রাতে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ হাজার ৭০ টাকা সহ আকাশ ইসলাম (২৭) গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা

রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা