রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে জুয়া খেলা অবস্থায় ছয়জন এবং মাদক বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ও নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মাদক বিক্রির নগদ অর্থ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, সোমবার (২৪) আগস্ট রাত সোয়া ৯টার দিকে কর্ণহার থানা পুলিশ চকদর্শনপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনের বারান্দায় অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় লিমন হোসেন (২৮), মুরাদ আলী (৫৫), ইসরাফিল হোসেন (৪৪), আব্দুল বারিক (৬০), হেলাল আলী (৫০) ও সোহাগকে (২৮) করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫৫ টাকা, এক সেট পুরোনো তাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৭টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বালিয়া গ্রামের মিঠুর মোড় এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিন কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন সহ মর্জিনা বেগম ওরফে অঞ্জিলা বেগমকে (৫০) গ্রেফতার করে।
অন্যদিকে, কাটাখালী ও চন্দ্রিমা থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ বোতল নিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপ, ১৩পিস ইয়াবা, ১৩পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজা সহ তুষার আলী (২৮), রাজু (৩০) ও আলিফকে (১৯) গ্রেফতার করা হয়। পুলিশ বলছে, রাজুর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় আগের তিনটি মামলা রয়েছে।
এ ছাড়া রবিবার (২৪ আগস্ট) রাতে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় বিশেষ মাদকবিরোধী টিমের অভিযানে ১৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২ হাজার ৭০ টাকা সহ আকাশ ইসলাম (২৭) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।