ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার সিংড়ায় নিখোঁজের একদিন পর ভ্যান চালকের মরদেহ উদ্ধার ভাত-ঘি খেয়েও কমবে মেদ! তিন মাসে ২২ কেজি ওজন কমানোর ৯ উপায় বললেন পুষ্টিবিদ পাকিস্তানের দুই বিমানঘাঁটিতে তিন দিনে বেশ কয়েকবার অবতরণ তুরস্কের সামরিক বিমানের হরমুজ প্রণালীর ছবি দেখিয়ে আমেরিকার নতুন ভূখণ্ড দাবি ট্রাম্পের, পাত্তাই দিল না ইরান ‘নিজেকেই ভারত মনে হচ্ছে’, জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে উর্বশী, ফের বিতর্কে অভিনেত্রী ‘অল্পবয়সিদের এঁরা ঘৃণা করেন’! বলিউডের ‘বর্ষীয়ান’ অভিনেতাদের বিরুদ্ধে বিস্ফোরক তনুশ্রী দত্ত অভিনেত্রী সারার গোপন ভিডিও ফাঁস নিয়ে যা জানা গেলো বাবার মরদেহ বারান্দায়, সাড়ে তিন হাত জায়গা নিয়ে ২ ভাইয়ের সংঘর্ষ ফেনীতে ২১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক ফেনীতে ৮ হাজার ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কামারগাঁ ইউপি নির্বাচনে সুলতান সকলের কাছে দোয়া প্রত্যাশী নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান তানোরে ছাত্রদলের মাদকবিরোধী প্রচারণা সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান নাপিতের দোকানে অপেক্ষা ভালো লাগত না তাই ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন, বাড়বে প্রশাসনিক সেবার গতি নিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমন রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ০২:৫১:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ০২:৫১:৪৫ পূর্বাহ্ন
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার
রাজশাহী মহানগরীতে চুরি ও চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশের অভিযোগে দায়ের করা মামলায় মোঃ আতিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার আরেক পলাতক আসামির বাসা থেকে বিভিন্ন ধরনের পোশাকসহ আরও মালামাল উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, উদ্ধার হওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় চন্দ্রিমা থানায় গত ২১ আগস্ট মামলা নম্বর-১৮ দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ৩৮০, ৪৫৪ ও ৪৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার আতিকুল ইসলাম বরগুনার আমতলী থানার তারিকাটা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি মহানগরীর চন্দ্রিমা থানার জামালপুর এলাকায় আলমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

সোমবার রাত ১২টার দিকে গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন তালাইমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ মাসুদ রানা।

তিনি জানান, সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর গ্রামে আতিকুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ছয়টি ফুলহাতা শার্ট, একটি টেবিলম্যাট, একটি বিছানার চাদর, একটি পায়জামা ও তিনটি বালিশের কভার উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে আতিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি মিলনের বাসায় অভিযান চালানো হয়। সেখানে মিলনকে পাওয়া না গেলেও ১৯ পিস শাড়ি, চারটি বোরকা, ছয়টি থ্রি-পিস, ছয়টি বিছানার চাদর, চারটি ওড়না ও একটি ব্লেন্ডার উদ্ধার করা হয়। 

পুলিশের হিসাবে, উদ্ধার হওয়া সব মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

এসআই মোঃ মাসুদ রানা বলেন, মামলার পলাতক আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চন্দ্রিমায়  চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার

চন্দ্রিমায় চুরি মামলায় গ্রেপ্তার ১, পলাতক আসামির বাসা থেকে শাড়ি-বোরকা-থ্রি-পিস উদ্ধার