ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

মেয়েকে হত্যা করে চাচাতো ভাইকে ফাঁসানোর চেষ্টা, বাবার মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০৫:৪৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০৫:৪৯:০৫ অপরাহ্ন
মেয়েকে হত্যা করে চাচাতো ভাইকে ফাঁসানোর চেষ্টা, বাবার মৃত্যুদণ্ড মেয়েকে হত্যা করে চাচাতো ভাইকে ফাঁসানোর চেষ্টা, বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিপক্ষ চাচাতো ভাইকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক দীর্ঘ শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি রাতে কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় সাড়ে তিন বছরের শিশু রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন তার বাবা শরীফ আলী। প্রতিবেশী ও চাচাতো ভাই সালেক মিয়াকে হত্যার ঘটনায় ফাঁসানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তিনি নিজের মেয়েকে হত্যা করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় নিহত শিশুর মা নেকজান বিবি বাদী হয়ে কমলগঞ্জ থানায় স্বামী শরীফ আলীকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর শরীফ আলী আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।

দীর্ঘ প্রায় ১২ বছর বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত শরীফ আলীকে ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট ধারায় মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তোফায়েল আহমদ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক