ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ বদলগাছীতে মোটরসাইকেল আরোহীর গায়ে আগুন দেওয়ার অভিযোগ, যুবক আটক কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল মনোহরদীতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে হামলা-ভাঙচুর চাঁদাবাজিতে পুলিশের সম্পৃক্ততা থাকলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মেকাই টেস্টের প্রথম দিন পেসারদের দাপট, শরিফুলের ছয়ে লড়াইয়ে বাংলাদেশ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন তিন দিনের ব্যবধানে আবার চালু এক্সিলারেটের এলএনজি টার্মিনাল ডেঙ্গু প্রতিরোধে ভদ্রায় রাসিকের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান সুন্দরবনে ফের ‘বিষদস্যুদের’ দৌরাত্ম্য, হুমকিতে জলজ জীববৈচিত্র্য জমিজমা বিরোধে কৃষককে হত্যা, ভারতে পালানোর সময় দুই চাচাতো ভাই বিএসএফের হাতে আটক মহানগরীজুড়ে জুয়া ও মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫ রাজশাহী কলেজে প্রীতি-প্রিয়াকে ঘিরে পাল্টাপাল্টি বক্তব্য, সরব ছাত্রদল সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪ রাজশাহীতে রান ফর সিল্কসিটি সরাসরি নিবন্ধন শুরু বাঘায় নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রধান শিক্ষক আটক রাজশাহীতে পানের জমিতে চুইঝাল চাষ, সম্ভাবনার নতুন স্বাদ ফেনীতে ১৮.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬

  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৭:১৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৭:১৮:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬ রাজশাহীতে অনুষ্ঠিত হলো মুখতার দো'আলম কনফারেন্স-২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজশাহীতে খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়া-এর উদ্যোগে ‘মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) নগরীর ম্যাংগো রিসোর্ট কনভেনশন হলে আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

কনফারেন্সে সভাপতিত্ব ও প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়ার সাজ্জাদানশীন ড. শাহ মুহাম্মদ ওয়ারকার আহমাদ মুখতারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসুরিয়া খানকাহ শরীফের প্রভাষক এস.এম আজিজুল আলম, সালেহীয়া দারুস সুন্নাত আলিয়া মাদরাসা, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার পরিচালক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আঃ সালাম আল মাদানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী মুহাম্মদ মোসলেহ উদ্দীন মুখতারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (দ.) পরিবেশন করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও ইসলামের শান্তির শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি নৈতিক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

কনফারেন্সে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং ইসলামের শান্তি, মানবিকতা ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর

আরএমপির গৌরবময় ইতিহাস পুনঃস্থাপন, অপরাধ দমনে কঠোর নির্দেশ ভূমিমন্ত্রীর