পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে রাজশাহীতে খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়া-এর উদ্যোগে ‘মুখতার দো’আলম কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) নগরীর ম্যাংগো রিসোর্ট কনভেনশন হলে আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
কনফারেন্সে সভাপতিত্ব ও প্রধান আলোচকের দায়িত্ব পালন করেন খানকাহ বখশীয়া দরবারে মুখতারীয়ার সাজ্জাদানশীন ড. শাহ মুহাম্মদ ওয়ারকার আহমাদ মুখতারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানসুরিয়া খানকাহ শরীফের প্রভাষক এস.এম আজিজুল আলম, সালেহীয়া দারুস সুন্নাত আলিয়া মাদরাসা, রাজশাহীর অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালার পরিচালক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. আঃ সালাম আল মাদানী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাজী মুহাম্মদ মোসলেহ উদ্দীন মুখতারী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল (দ.) পরিবেশন করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিকতা ও ইসলামের শান্তির শিক্ষা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা ও ধর্মীয় ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের জীবনে বাস্তবায়ন করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে একটি নৈতিক, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর করা সম্ভব। এর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।
কনফারেন্সে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ এবং ইসলামের শান্তি, মানবিকতা ও সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।