ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের মতবিনিময় সভা রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাসিক প্রশাসকের অভিনন্দন নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাসিকের প্রশাসকের শুভেচ্ছা রাজশাহীর মোহনপুরে সার ও বীজ মনিটরিং কমিটির মাসিক সভা রাজশাহীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬ রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট নন্দীগ্রামে ফুটবল তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড পঞ্চগড়ে পুকুরে বাস উল্টে আহত ১৯ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় মির্জা ফখরুলের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল যুবকের ভাসমান লাশ চুরির সময় চিনে ফেলায় স্কুল অধ্যক্ষকে কুপিয়ে হত্যা, দশম শ্রেণির দুই ছাত্র গ্রেপ্তার কিমের হাতে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে, দাবি ট্রাম্পের পুঠিয়ার ঝলমিলয়া হাটে চিংড়ি বড় দেখাতে জেলি, ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ১০:১৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ১০:১৯:২৯ অপরাহ্ন
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট
খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আগামী ২২ আগস্ট শনিবার রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ওই দিন বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে।

টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এসব তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

এবারের প্রতিযোগিতায় রাজশাহীর নয়টি উপজেলা ও সিটি কর্পোরেশনসহ মোট ১০টি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন দল ও বাগমারা উপজেলা দল মুখোমুখি হবে।

জেলা প্রশাসক বলেন, মাঠে ফিরুক তারুণ্য, বিকশিত হোক প্রতিভা-এই লক্ষ্যকে সামনে রেখে তরুণ সমাজকে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনা, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী গড়ে তোলার প্রত্যাশাও রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহী থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এ সময় জেলা প্রশাসক রাজশাহীর সর্বস্তরের মানুষকে ২২ আগস্ট স্টেডিয়ামে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানান।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮