খেলবে রাজশাহী, জিতবে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আগামী ২২ আগস্ট শনিবার রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ওই দিন বিকেল ৩টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হবে।
টুর্নামেন্ট উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এসব তথ্য জানান।
জেলা প্রশাসক বলেন, টুর্নামেন্টটি জাঁকজমকপূর্ণভাবে আয়োজনের জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
এবারের প্রতিযোগিতায় রাজশাহীর নয়টি উপজেলা ও সিটি কর্পোরেশনসহ মোট ১০টি দল অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে রাজশাহী সিটি কর্পোরেশন দল ও বাগমারা উপজেলা দল মুখোমুখি হবে।
জেলা প্রশাসক বলেন, মাঠে ফিরুক তারুণ্য, বিকশিত হোক প্রতিভা-এই লক্ষ্যকে সামনে রেখে তরুণ সমাজকে আবারও খেলার মাঠে ফিরিয়ে আনা, সাধারণ শিক্ষার পাশাপাশি খেলাধুলাকে সমান গুরুত্ব দেওয়া এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত, সুস্থ ও সমৃদ্ধ রাজশাহী গড়ে তোলার প্রত্যাশাও রয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ প্রতিযোগিতার মাধ্যমে রাজশাহী থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে, যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
এ সময় জেলা প্রশাসক রাজশাহীর সর্বস্তরের মানুষকে ২২ আগস্ট স্টেডিয়ামে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাঃ সবুর আলী, জেলা ক্রীড়া অফিসার মো. জাহাঙ্গীর হোসেনসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানার আপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে।