ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধামইরহাটে নারীকে শ্বাসরোধে হত্যা, মরদেহে আগুন: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আশুলিয়ায় নিখোঁজের তিন ঘণ্টা পর বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার

রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া!

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:০৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:০৩:৫৫ অপরাহ্ন
রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া!
বিতর্ক ও সামাজিক ট্রলিং যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ নিজের অতীত অভিজ্ঞতা ও সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে ফের আলোচনায় এসেছেন রিয়া।

শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। রিয়া বলেন, বাস্তব জীবনেই তাকে অনেক সময় বিশ্বাসঘাতক বা খুনি হিসেবে দেখানো হয়েছে। তাই অনুষ্ঠানের খেলায় স্বেচ্ছায় এমন চরিত্রে অভিনয় করতে চান না তিনি।

রিয়ার দাবি, তাকে নিয়ে অতীতে ব্যাপকভাবে ট্রল ও মিম তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষদের একজন সম্ভবত তিনি। তবে এসব অভিজ্ঞতা তাকে ভেঙে না দিয়ে বরং নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে অব্যাহতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

‘দ্য ট্রেইটরস’-এর ওই পর্বে শেষ পর্যন্ত ভোটাভুটিতে টিকে যান রিয়া। তবে বাদ পড়েন পারুল গুলাটি। পুরনো বিতর্ক পেছনে ফেলে আবারও বিনোদন জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন রিয়া। তবে তার সাম্প্রতিক বক্তব্য থেকেই স্পষ্ট, অতীতের বিতর্ক ও সামাজিক ট্রলিংয়ের অভিজ্ঞতা এখনও তার মনে গভীর ছাপ রেখে গেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮