রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া!

আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০২:০৩:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০২:০৩:৫৫ অপরাহ্ন
বিতর্ক ও সামাজিক ট্রলিং যেন কিছুতেই পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। বিশেষ করে ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে নানা আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন তিনি। এবার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ নিজের অতীত অভিজ্ঞতা ও সামাজিক ট্রলিংয়ের প্রসঙ্গ তুলে ফের আলোচনায় এসেছেন রিয়া।

শোয়ের পঞ্চম পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারি রিয়াকে বিশ্বাসঘাতক মনে না করার কারণ জানতে চাইলে নিজের জীবনের কঠিন অভিজ্ঞতার কথা জানান অভিনেত্রী। রিয়া বলেন, বাস্তব জীবনেই তাকে অনেক সময় বিশ্বাসঘাতক বা খুনি হিসেবে দেখানো হয়েছে। তাই অনুষ্ঠানের খেলায় স্বেচ্ছায় এমন চরিত্রে অভিনয় করতে চান না তিনি।

রিয়ার দাবি, তাকে নিয়ে অতীতে ব্যাপকভাবে ট্রল ও মিম তৈরি হয়েছে। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষদের একজন সম্ভবত তিনি। তবে এসব অভিজ্ঞতা তাকে ভেঙে না দিয়ে বরং নিজের সিদ্ধান্তে আরও দৃঢ় করেছে বলেও ইঙ্গিত দেন অভিনেত্রী।

এদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে রিয়ার বিরুদ্ধে থাকা অভিযোগের বিষয়ে অব্যাহতির বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

‘দ্য ট্রেইটরস’-এর ওই পর্বে শেষ পর্যন্ত ভোটাভুটিতে টিকে যান রিয়া। তবে বাদ পড়েন পারুল গুলাটি। পুরনো বিতর্ক পেছনে ফেলে আবারও বিনোদন জগতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন রিয়া। তবে তার সাম্প্রতিক বক্তব্য থেকেই স্পষ্ট, অতীতের বিতর্ক ও সামাজিক ট্রলিংয়ের অভিজ্ঞতা এখনও তার মনে গভীর ছাপ রেখে গেছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]