ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার মৃত্যুদণ্ড বিয়ের আশ্বাসে নৌকায় নিয়ে গৃহবধূকে ধর্ষণ ও মারধরের অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা তানোর থানার নতুন ওসি মাহমুদুল হাসান মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮ মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায় সরকারি চাকরিজীবীদের বেতনের হিসাব নিয়ে যা জানা গেল বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান ইরানের বিরুদ্ধে ‘সর্বকালের শ্রেষ্ঠ ধ্বংসাত্মক অর্থনৈতিক অভিযান’ ঘোষণা ট্রাম্পের লাস ভেগাসের রেস্তোরাঁয় রোবটও নিচ্ছে বকশিশ, কিন্তু টাকা যাচ্ছে কার পকেটে? রিয়ার ভিডিও ফাঁস নিয়ে উত্তাল নেটদুনিয়া! বাবাজি আমার যৌবন-শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা রানওয়াত অভিনেত্রী নেহার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস! ১১ সন্তানের মা হতে চাওয়া অভিনেত্রী এবার কেন মা-ই হতে চাচ্ছে না চোরাই মোটরসাইকেলসহ জামায়াত নেতার বাবা আটক​ ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন এই মাদরাসাশিক্ষক ছাত্রীদের সঙ্গে যৌনতাবিষয়ক আলোচনার চেষ্টা, কলেজ শিক্ষককে অব্যাহতি ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী দাদা গ্রেপ্তার নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের

শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের

  • আপলোড সময় : ২০-০৮-২০২৬ ০১:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০১:৪৪:০৮ অপরাহ্ন
শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফেরা হলো না বাহারুলের
পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় বাহারুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল (স্কুটি) আরোহীর মৃত‍্যু হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঢুলটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাহারুল ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনি এলাকার মৃত আকিল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারুল শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে পাবনা-ঈশ্বরদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এসময় ওই ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান বাহারুল।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়‍্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি নিজেও একজন ট্রাকচালক ছিলেন। স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে  মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

মহানগরীজুড়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮