পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় বাহারুল ইসলাম (৩৬) নামে এক মোটরসাইকেল (স্কুটি) আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পাবনা-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের ঢুলটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাহারুল ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনি এলাকার মৃত আকিল উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাহারুল শ্বশুরবাড়ি থেকে স্কুটি চালিয়ে পাবনা-ঈশ্বরদী সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঈশ্বরদীর ঢুলটি এলাকায় একটি ট্রাক ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এসময় ওই ট্রাকের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান বাহারুল।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মীর আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি নিজেও একজন ট্রাকচালক ছিলেন। স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় তার মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকটির কোনো সন্ধান পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।