ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​সিংড়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালন্দ কলেজ কমিটির ফের রণেভঙ্গ ! ফুলগাজীতে কুয়েত প্রবাসীর স্ত্রী হত্যা: অভিযুক্ত আরিফুল ইসলাম গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান ইয়াবা ও ৯৩ হাজার টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার ​ গ্লোবাল ইসলামিক স্কুলে গাছের চারা বিতরণ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু

এখনও ইউরোপে খেলার সবটুকু রসদই মজুদ আছে মেসির: পিএসজি কোচ

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০১:৩৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০১:৩৪:১৪ অপরাহ্ন
এখনও ইউরোপে খেলার সবটুকু রসদই মজুদ আছে মেসির: পিএসজি কোচ ছবি: সংগৃহীত
পিএসজির সঙ্গে অনুমিতভাবেই পেরে ওঠেনি ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি কতটা কী করতে পারেন, তা তো ভালো করেই জানেন লুইস এনরিকে। পিএসজি কোচের বিশ্বাস, এখনও ইউরোপে খেলার সবটুকু রসদই মজুদ আছে আর্জেন্টাইন জাদুকরের ভেতরে।

পিএসজি দিয়েই ইউরোপিয়ান ফুটবলের অধ্যায় চুকিয়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের জাদু দেখিয়ে চলেছেন তিনি। এই ক্লাব বিশ্বকাপেই যেমন, ইন্টার মায়ামির শেষ ষোলোতে খেলতে পারা এই ক্লাব ও মেজর লিগ সকারের একটি উজ্জ্বল বিজ্ঞাপন।

শেষ ষোলেতো অবশ্য পিএসজির কাছে ৪-০ গোলে হেরে গেছেন মেসিরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কাছে এমন হার অপ্রত্যাশিতও নয়। তবে মেসির প্রতি এনরিকের মুগ্ধতার শেষ নেই।

বার্সেলোনার কোচ হিসেবে একসময় দিনের পর মেসিকে কাছ থেকে দেখেছেন এনরিকে। এবার অনেক বছর পর তাকে দেখলেন তিনি প্রতিপক্ষ হিসেবে।

ম্যাচের আগে মেসিকে সর্বকালের সেরা বলার পাশাপাশি আরও অনেক প্রশংসাই করেছেন তিনি। ম্যাচের পর এনরিকের কাছে জিজ্ঞেস করা হলো, মেসিকে আবার ইউরোপে কোচিং করাতে চান কি না। পিএসজি কোচ জানালেন তার ভাবনা।

“এই উত্তর তো সে দিতে পারবে। তবে একজন ফুটবলার হিসেবে তার মান আমরা সবটুকুই দেখেছি। এখনও পর্যন্ত তার ভেতর সবকিছুই আছে। এই ধরনের ফুটবলারদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। আমাদের কাজটা সহজ ছিল না। আমার বিশ্বাস, দল হিসেবে দারুণ খেলেই আমরা এই ফল আদায় করেছি।”

শুধু মেসিই নন, এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন লুইস সুয়ারেস, জর্দি আলবা, সের্হিও বুসকেতসের মতো ফুটবলাররা, যাদের সবাইকে এনরিকে পেয়েছিলেন বার্সেলোনার কোচের দায়িত্বে। সব মিলিয়ে ম্যাচটি একটি পুনর্মিলনীর রূপ নিয়েছিল, যা রোমাঞ্চিত করেছে পিএসজি কোচকে।

“এটা ছিল স্পেশাল এক ম্যাচ, কারণ এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমার জীবনে যারা খুবই গুরুত্বপূর্ণ, যাদের সঙ্গে অনেক সাফল্য ভাগাভাগি করেছি, ব্যর্থতার সঙ্গীও হয়েছি।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের