ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খাতা চ্যালেঞ্জে ইংরেজি-মুখী শিক্ষার্থীরা, রাজশাহীতে আবেদন ৯৮৭১০ হরিয়ান রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ওয়াগন থেকে তেল চুরির অভিযোগ জেলবন্দি ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে পাঠাতে হবে! নির্দেশ দিল পাক সুপ্রিম কোর্ট সল্টলেকের গেস্ট হাউসে তরুণীকে ধর্ষণ! গোপনে বাগ্‌দান সারলেন আয়শা খান এ বার সইফ আলি খানের সঙ্গে জুটিতে দেখা যাবে কিয়ারা আডবাণীকে ইদের ময়দানে মুখোমুখি সালমান-প্রভাস, ২০২৭-এর বক্সঅফিসে বড় লড়াইয়ের ইঙ্গিত! রামেক হাসপাতালে অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগ, ৯ দফা দাবি ছাত্রদলের বদলগাছীতে চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন গুরুদাসপুরে সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা চারঘাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও মাদকসেবনের সিরাপ জব্দ ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-২ পরকীয়ার অভিযোগে নারীকে ইউপি চেয়ারম্যানের জুতাপেটা, ভিডিও ভাইরাল ‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন মাদকবিরোধী অভিযান জোরদার ও হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতে এএসআইদের নির্দেশনা ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ মহানগরজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার -৫ পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা

হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর...

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ০৭:৩৮:০০ অপরাহ্ন
হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর... হানি ট্র্যাপে ফেলে পর্নোগ্রাফি তৈরি, অতঃপর...
হোয়াটসঅ্যাপে অচেনা নারীর ছবি পাঠাতেন। এরপর নানা প্রলোভন দেখিয়ে শুরু করতেন কথোপকথন। ইমো কিংবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলার ফাঁদে ফেলে গোপনে ধারণ করতেন ভিডিও।

পরে তা সম্পাদনা করে তৈরি করা হতো আপত্তিকর ছবি ও পর্নোগ্রাফিক ভিডিও। সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চলত ব্ল্যাকমেইল ও টাকা আদায়।

হানি ট্র্যাপের এই নতুন কৌশলে প্রতারণা করার অভিযোগে কালা মিয়া ওরফে কালাম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার আশুলিয়া থানার বলিভদ্র ও বেলতলা তালপট্টি এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৪ জুন মতিউর রহমান নামে এক ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে বিভিন্ন নারীর ছবি পাঠান অভিযুক্ত কালাম মিয়া। একপর্যায়ে মতিউরকে ভিডিও কলে কথা বলতে প্রলুব্ধ করেন তিনি। কথা বলার সময় গোপনে ভিডিও রেকর্ড করে পরে তা সম্পাদনা (এডিট) করে আপত্তিকর ছবি ও পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে নেন কালাম। এরপর তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একাধিক বিকাশ নম্বরে ধাপে ধাপে ৩৩ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেন।

এ ঘটনায় ভুক্তভোগী মতিউর রহমান চট্টগ্রামের ডবলমুরিং থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ইমান হোসাইনের নেতৃত্বে পুলিশ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে কালামকে গ্রেপ্তার করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির কাছে জব্দ করা মোবাইল ফোনের ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইমো অ্যাকাউন্টে ভুক্তভোগীসহ একাধিক ব্যক্তির আপত্তিকর ছবি ও পর্নোগ্রাফিক ভিডিও পাওয়া গেছে। কালাম মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ