ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমিউনিটি পুলিশ কাবাডি পুরুষে দুর্গাপুর, নারীতে গোদাগাড়ীর শিরোপা রাজশাহী তায়কোয়ানডো দোজাং রানার্সআপ ট্রফি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কাছে হস্তান্তর গোমস্তাপুরে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ​রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১, আটক ২৫ ইন্দোনেশিয়ায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট দুমকিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১ সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮ ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ: প্রধান আসামির বাড়িঘর ভাঙচুর বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা মারা গেছেন রাসেলের স্ত্রীর স্বীকৃতি চান অন্তঃসত্ত্বা অনামিকা এশিয়ায় আলাদা নতুন মুসলিম রাষ্ট্র গঠনের ঘোষণা! ইরানের আকাশে অজ্ঞাত উড়ন্তযান, গভীর রহস্য ভারতে মুসলিমদের নিয়ে বিজেপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য মুক্তির আগেই গিনেস বুকে আল্লু অর্জুনের ‘রাকা’ প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক ‘আমি কাকে আম্মু বলে ডাকব’ নওগাঁর মান্দায় ভ্যান চালিয়ে যাচ্ছিলেন ফারুক, মুহুর্তেই পিষে দিলো বাস

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয়

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:৩৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪৬:৩২ অপরাহ্ন
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয় রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, বোমা নিষ্ক্রিয়কারী দলের নিষ্ক্রিয়
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

রোববার (১৬ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে একটি বাড়ির পাশে বস্তু দুটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখে।

কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলী জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত করে। পরে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

সকালে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে বস্তু দুটি কে বা কারা সেখানে রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নজরদারিতে রেখেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮

সাহেববাজার স্বর্ণপট্টির ​কারূশ্রী জুয়েলার্স চুরির ৫ ভরি স্বর্ণ উদ্ধার, গ্রেফতার ৮