ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঠিয়ার যাত্রী ছাউনিতে এবার আলো, মোবাইল চার্জের সুবিধা পুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন রাণীশংকৈলে পরীক্ষার মার্ক বাড়ানোর নামে উৎকোচ ভিডিও ভাইরাল আধুনিক মসলা চাষে উদ্বুদ্ধ করতে মাঠ দিবস ও মতবিনিময় সভা রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫ রাজশাহী মহানগরীতে মাদক সেবীসহ, মাদক কারবারি গ্রেফতার ৩ রাজশাহীতে আগাম পদক্ষেপ ও দুর্যোগ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব অদম্য মেধাবী ফাহিমের পাশে রাসিক প্রশাসক বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭৬৮ গণপরিবহন চালককে প্রশিক্ষণ মান্দায় মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড হরমুজ ইস্যুতে এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের বেলজিয়ামে মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা! মাদক পরীক্ষায় একের পর এক ধরা পড়ছেন ভারতীয় পাইলট ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী বিজয় হত্যার ভয় দেখিয়ে ৮ বছরের মেয়েকে বিয়ে দিলেন মা-বাবা স্কুল ছুটির দিনে অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করে নীরব ফসল নষ্ট করায় দুই ছাগলের পা বেঁধে পানিতে ফেলে দিলেন কৃষক নাটোরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখা মিলল ৪০০ বছরের পুরোনো মসজিদ শিক্ষক-ছাত্রীর অনৈতিক সম্পর্ক ধামাচাপা দিতে অর্থ লেনদেন, ভিডিও ভাইরাল ছেলেকে নৌকায় তুলে দিয়েই কাপ্তাই হ্রদে তলিয়ে যান বাবা, ১৬ ঘণ্টা পর মিলল মরদেহ

রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৯:৫৬:৩২ অপরাহ্ন
রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক  কারবরি গ্রেফতার ৫ রাজশাহীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ মাদক কারবরি গ্রেফতার ৫
 

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ ৫জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত থেকে সোমবার ভোর রাত পর্যন্ত চলা অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আটক মাদক কারবারি মো. কোরবান আলী ওরফে ইমান (১৭) (ছদ্মনাম) সে কাটাখালি থানাধীন চরশ্যামপুর এলাকার বাসিন্দা,  মো. রতন আলী (৩৬), সে বেলপুকুর থানাধীন ভড়ুয়াপাড়া এলাকার মো. কুদ্দুস আলীর ছেলে, মো. সানাউল হোসেন ওরফে মাসুদ (৩৫) সে কাশিয়াডাঙ্গা থানাধীন কাদিরগঞ্জ গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে,  মো. ইনজামুল হক (২২) কাটাখালী থানাধীন বাখরাবাজ মধ্যপাড়া এলাকার মো. মামুন আলীর ছেলে, একই এলাকার সজিব ইসলাম (১৯), সে মো. শাহ আলমের ছেলে।

এসময় তাদের কাছে থেকে ২০৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার রাতে আরএমপি পুলিশের পাঠানো এক প্রেস বিঙ্গপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মো. কোরবান আলী ওরফে ইমান (ছদ্মনাম) (১৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে একই দিন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই গ্রামের মো. কুদ্দুস আলীর ছেলে মো. রতন আলী (৩৬)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া দুপুর আনুমানিক সোয়া ২টার দিকে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রামের মো. সেকেন্দার আলীর ছেলে মো. সানাউল হোসেন ওরফে মাসুদ (৩৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

অপরদিকে, একই দিন বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে বাখরাবাজ মধ্যপাড়া গ্রামের মো. মামুন আলীর ছেলে মো. ইনজামুল হক (২২) ও একই গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. নয়ন ওরফে সজিব ইসলাম (১৯)-কে গ্রেপ্তার করে।
এ সময় ইনজামুল হকের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৬ পিস এবং নয়ন ওরফে সজিব ইসলামের হেফাজত থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা