ঢাকা , মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ , ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে ফসলহানি, কৃষকদের ক্ষতিপূরণ দাবি পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি রাজশাহীতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে ফুলেল শুভেচ্ছা রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার নগর সংস্থার প্রতিনিধিরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় দেশে আরও ২৫ হাজার বায়োগ্যাস সংযোগ স্থাপন করবে সরকার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কম্বল দিলেন ইউএনও রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক রাজশাহী কলেজে ম্যাথমেটিক্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নগরীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ নগরীজুড়ে সেবী, মাদক কারবারী, বিষ্ফোরক, দন্ডপ্রাপ্ত আসামী সহ গ্রেফতার ৫৬ ‘ভুল সম্পর্কে জড়ানোর চেয়ে সরে আসাই দারুণ পদক্ষেপ’, বিয়ে প্রসঙ্গে সারা টেন্ডুলকার ধর্মেন্দ্রকে স্মরণ করে আবেগপ্রবণ হেমা নেটফ্লিক্সে প্রথম পাকিস্তানি সিরিজ মুক্তির অপেক্ষায় ৫০০ খেলোয়াড়কে মাসিক ক্রীড়া ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার বেত্রাঘাত ধামরাইয়ের মাটিতে শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের পাচারকারীদের ধরতে বাংলাদেশ সীমান্তে নদীতে ভেসে নিখোঁজ বিএসএফ সদস্য ধামরাইয়ে ১২ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, তিন মাসের মধ্যে সর্বনিম্ন

বলিউড কেরিয়ার নিয়ে বড় ঘোষণা শচীন-কন্যার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৭:২৫ অপরাহ্ন
বলিউড কেরিয়ার নিয়ে বড় ঘোষণা শচীন-কন্যার বলিউড কেরিয়ার নিয়ে বড় ঘোষণা শচীন-কন্যার

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। আপাতত যেমন আলোচনায় রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা। একসময় শুভমন গিল আর সারার প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে এখন বলিপাড়ার অন্দরের খবর, বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে নাকি মন দিয়েছেন সারা। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরেই বলিপাড়ায় ফিসফাস, এবার নাকি অভিনেত্রী হিসাবে বলিপাড়ায় কেরিয়ার শুরু করতে চলেছেন শচীন-কন্যা।

তবে সদ্য এক সাক্ষাৎকারে সারা স্পষ্ট করে দিলেন—বলিউড তাঁকে টানে না।

সারা জানিয়েছেন, তিনি ইন্ট্রোভার্ট, ক্যামেরার সামনে নিজেকে স্বচ্ছন্দ মনে করেন না। তাই সিনেমা তাঁর জায়গা নয়।ওই সাক্ষাৎকারে  সারা তাঁর শৈশব, বিজ্ঞানপ্রীতি, এবং সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সারা বলেন, “আমি নানা ধরনের কাজ করি। শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন আমার ফুলটাইম ফোকাস। পাশাপাশি ফ্যাশন, বিউটি আর লাইফস্টাইল কনটেন্ট নিয়েও কাজ করি। তবে সব কিছু করি নিজের মনের কথা শুনে। আমি এমন কিছুতে রাজি হই না যা আমার সঙ্গে যায় না। আর অভিনয় আমার বিষয় নয়। আমি অন্তর্মুখী স্বভাবের, ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় লাগে। ছবিতে অভিনয়ের সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি কারণ আমি জানি, এই কাজটা আমার জন্য নয়। এতে আনন্দ নয়, বরং উদ্বেগই বাড়বে।”

২৭ বছরের সারা জানালেন, তিনি বেড়ে উঠেছেন চিকিৎসা, সমাজসেবা আর খেলাধুলার আবহে, তবে নিজের ঝোঁক ছিল একেবারেই পড়াশোনার দিকে। খেলাধুলায় কোনওদিনই বিশেষ আগ্রহ ছিল না তাঁরমানবদেহ, শারীরবিজ্ঞান  এসব বিষয়েই ছিল তাঁর আসল টান।বায়োমেডিকেল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রির পর সারা লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে ক্লিনিকাল নিউট্রিশন ও পাবলিক হেলথে মাস্টার্স করেছেন। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবেও তিনি কাজ করছেন।

এককথায় সারা তেন্ডুলকর স্পষ্ট করে দিলেন—তিনি ক্যামেরা নয়, সমাজসেবা ও বাস্তব দুনিয়াতেই নিজের জায়গা খুঁজে পেয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক

রুয়েটের দুই শিক্ষার্থীর পরিবার পেলেন ৪ লাখ টাকার বীমার চেক