ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০৩:২৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০৩:২৬:৫২ অপরাহ্ন
কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, দায়ী ঝরে পড়া-নিরাপত্তা: শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক কিউএস র‍্যাংকিংয়ে কাঙ্ক্ষিত অবস্থানে আসতে না পারার অন্যতম কারণ শিক্ষার্থীদের ঝরে পড়া, শিক্ষা পরিবেশ ও নিরাপত্তা—এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৭ আগস্ট) অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত ‘বাংলাদেশ ফোরাম-২০২৬’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমার দেশের ইউনিভার্সিটি কেন কিউএস র‍্যাংকিংয়ে সামনে আসছে না”—এ প্রশ্ন তার মনে এসেছে। আন্তর্জাতিক রেটিংয়ে বাংলাদেশ সমস্যায় পড়ছে শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণেও।

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীরা পড়তে না আসার কারণ হিসেবে শিক্ষা পরিবেশ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো বিদেশি শিক্ষার্থী ও শিক্ষকদের আকৃষ্ট করতে পারছে না। অন্যদিকে বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশে গিয়ে ভালো ফলাফল করছে বলেও উল্লেখ করেন তিনি।

এহছানুল হক মিলন বলেন, “আমাদের কিউএস রেটিং প্রয়োজন। তাহলে আমরা স্ট্যান্ডার্ডাইজড হবো।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কেন পিএইচডি প্রোগ্রাম এলাও করা হয় না? প্রবলেমটা কোথায়? ১৯৯২ সালে শুরু হয়েছে, এখন ২০২৬।”

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে ক্রস-বর্ডার শিক্ষার পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ বাড়ানো প্রয়োজন। শিক্ষকের সংকটও তিনি দেখছেন না উল্লেখ করে বলেন, দেশে হাজারো গবেষক রয়েছেন, যারা ‘মেড ইন বাংলাদেশ’।

আগামীর বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “প্লিজ, সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে।”


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার