ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে ২টি এক্সেভেটর বিকল ও ৮টি ব্যাটারী জব্দ নগরীর চন্দ্রিমায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে

গুরুদাসপুর পৌরসভার ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকার বাজেট পেশ

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১১:০৯:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১১:০৯:১২ অপরাহ্ন
গুরুদাসপুর পৌরসভার ১৭০ কোটি ৫১ লাখ  ৫৪ হাজার টাকার বাজেট পেশ গুরুদাসপুর পৌরসভার ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকার বাজেট পেশ
গুরুদাসপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ২৭ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেছেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ।

রবিবার দুপুর ১২টায় পৌর কার্যালয়ে ওই বাজেট সভায় ওই বাজেট পেশ করেন তিনি। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৬৭৪ টাকা এবং স্থিতি
ধরা হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৮৮৫ টাকা ও রাজস্ব ব্যয় ৯ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৬৭৪
টাকা ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ৪ হাজার ২১১ টাকা। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আলী ও হিসাবরক্ষক মো. নূরুজ্জামান বিস্তারিত বাজেট উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্ধসঢ়;কাছ, সাংবাদিক দিল মোহাম্মদ, ইসরাফিল শেখ প্রমূখ।

বক্তাদের প্রশ্নোত্তরে পৌর প্রশাসক বলেন- এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, বহুতল মার্কেট নির্মান, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিতকরণ, জিয়া খাল প্রকল্প বাস্তবায়ন, প্রতিবন্ধীদের বিশেষ সহায়তা, চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর হবে আলোকিত মডেল পৌরসভা।#

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি