ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৭:৫৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৭:৫৭:৩৮ অপরাহ্ন
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট
দেশে চলমান লোডশেডিংয়ের মধ্যে যান্ত্রিকত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

শুক্রবার বেলা ১১টার দিকে পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। তবে সচল রয়েছে ৩ নম্বর ইউনিটও। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে ২ নং ইউনিট। ১ নম্বর ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।

দেশে যখন বিদ্যুতের চাহিদা মেটাতে লোডশেডিং চলছে, তখন বড়পুকুরিয়া কেন্দ্রের একটি ইউনিট বারবার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত মেরামত শেষে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরবে বলে আশা করছেন কেন্দ্রসংশ্লিষ্টরা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটও বর্তমানে বন্ধ রয়েছে। তবে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত আছে।

এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই ফের যান্ত্রিকত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ইউনিটটির দুটি পাম্প বিকল হওয়ায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এর মধ্যে একটি পাম্প আগে থেকেই নষ্ট ছিল। সেটি মেরামত করে চালু করার পর অপর
পাম্পটিতেও ত্রুটি দেখা দেয়। ফলে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, পাম্প দুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামতকাজ দ্রুত শেষ করা গেলে শুক্রবারই ইউনিটটি চালু করার চেষ্টা করা হবে।

তা সম্ভব না হলে শনিবারের মধ্যে উৎপাদনে ফেরানোর আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০