দেশে চলমান লোডশেডিংয়ের মধ্যে যান্ত্রিকত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিটটির উৎপাদন বন্ধ করা হয়। তবে সচল রয়েছে ৩ নম্বর ইউনিটও। দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে ২ নং ইউনিট। ১ নম্বর ইউনিট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন তাপবিদ্যুৎ কর্তৃপক্ষ।
দেশে যখন বিদ্যুতের চাহিদা মেটাতে লোডশেডিং চলছে, তখন বড়পুকুরিয়া কেন্দ্রের একটি ইউনিট বারবার বিকল হওয়ায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত মেরামত শেষে ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরবে বলে আশা করছেন কেন্দ্রসংশ্লিষ্টরা।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর ইউনিটও বর্তমানে বন্ধ রয়েছে। তবে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটটি সচল রয়েছে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত আছে।
এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল। এর মাত্র কয়েক দিন পরই ফের যান্ত্রিকত্রুটির কারণে ইউনিটটির উৎপাদন বন্ধ হলো।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানান, ইউনিটটির দুটি পাম্প বিকল হওয়ায় উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এর মধ্যে একটি পাম্প আগে থেকেই নষ্ট ছিল। সেটি মেরামত করে চালু করার পর অপর
পাম্পটিতেও ত্রুটি দেখা দেয়। ফলে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পাম্প দুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। মেরামতকাজ দ্রুত শেষ করা গেলে শুক্রবারই ইউনিটটি চালু করার চেষ্টা করা হবে।
তা সম্ভব না হলে শনিবারের মধ্যে উৎপাদনে ফেরানোর আশা করা হচ্ছে।