ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তানজিদের শতকে বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:৪০:৪৮ অপরাহ্ন
তানজিদের শতকে বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ ছবি: সংগৃহীত
তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি এবং নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ডারউইন টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিলো বাংলাদেশ। স্টার্ক, কামিন্স, হ্যাজেলউড ও নাথান লায়নদের চোখে চোখ রেখে ছয় উইকেটে ৩৫১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে ১৯৮ রানে ভাল আউট হওয়া অজিদের বিপক্ষে ১৫৩ রানের লিড সফরকারীদের।

শুক্রবার (১৪ আগস্ট) দ্বিতীয় দিনের সকালটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করেন মুমিনুল ও তানজিদ। বাংলাদেশকে শতরানের মাইলফলকে পৌঁছে দিয়ে এগিয়ে যাচ্ছিলেন দুজন। এরইমধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন তানজিদ। সুযোগ ছিল মুমিনুলেরও। কিন্তু জুটির শতরান পুরণ হতেই হ্যাজেলউডের গুড লেংথের ডেলিভারিতে খোঁদ মেরে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল। ৯৪ বলে ৪৯ রান করে ফিরতে হয় তাকে। মুমিনুলের বিদায়ে ১৬৯ বল স্থায়ী ১০২ রানের জুটিটি ভাঙে।

৭৪ বলে হাফ সেঞ্চুরি হাঁকান শান্ত। নাথান লায়নের বলে সিঙ্গেলস নিয়ে এই মাইলফলকে পৌঁছান তিনি। একই ওভারে সেঞ্চুরি তুলে নেন তানজিদও। প্রথম কোনো বাংলাদেশি ব্যাটার হিসেবে অজিদের মাটিতে তিন অঙ্কের রানের দেখা পান তিনি।

অবশ্য শতক হাঁকানোর পর ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি তানজিদ। দলীয় ২৩১ রানে বিদায় নেন তিনি। ১৬৭ বলে ১০১ রানের ইনিংসে ছিল আটটি চার ও একটি মক্কার মার।

দিনের প্রথম দুই সেশনে একটি করে উইকেট হারালেও তৃতীয় সেশনে খেই হারায় বাংলাদেশ। দ্বিতীয়বার নতুন বল নেয়া হলে ১১ রানের মধ্যে তিনটি উইকেট হারায় টাইগাররা। ১৯৬ বলে ৮৪ রান করা শান্তকে হ্যাজেলউড, ০৫ বলে ৩৬ রান করা মুশফিকুর রহিমকে প্যাট কামিন্স এবং ১৯ বলে শূন্য রান করা লিটন দাসকে ফিরিয়ে দেন স্টার্ক।

তৃতীয় সেশনে যখনই অস্ট্রেলিয়ার বোলাররা বাংলাদেশের উপর দাপট দেখানো শুরু করে তখনই তাতে লাগাম দেন মিরাজ এবং হাসান মাহমুদ। এই দুই ব্যাটারের দৃঢ়তায় টাইগারদের লিড ছাড়ায় ১৫০। দিনশেষে মিরাজ ৩২ এবং হাসান ১৩ রানে অপরাজিত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪