ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

পটিয়ায় ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ০৬:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ০৬:২৭:৫৫ অপরাহ্ন
পটিয়ায় ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পটিয়ায় ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সিএনজি অটোরিকশাযোগে কয়েকজন মাদক কারবারি ইয়াবা নিয়ে চট্টগ্রাম শহরের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে র‌্যাব-৭-এর একটি অভিযানিক দল চট্টগ্রাম জেলার পটিয়া থানার চক্রশালা জুলুর দিঘীর পাড় এলাকায় এস এম কমিউনিটি সেন্টারের বিপরীত পাশে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর একপর্যায়ে একটি সবুজ রঙের নম্বরবিহীন সিএনজি অটোরিকশা চেকপোস্টে আসে। তল্লাশিকালে অটোরিকশার পেছনের যাত্রী আসনে থাকা মো. জাফর আলম (৩৫) ও মো. ইসমাইল (২৬)কে আটক করা হয়।

র‌্যাবের দাবি, আটক জাফর আলমের দুই পায়ে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে পেঁচানো দুটি বান্ডেল থেকে মোট ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক জাফর আলম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং ইসমাইল কক্সবাজারের উখিয়া উপজেলার চাকবৈঠা এলাকার বাসিন্দা।

র‌্যাব-৭ আরও জানায়, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা।

আটক দুই আসামি ও উদ্ধার করা ইয়াবা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক