ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা

  • আপলোড সময় : ১১-০৮-২০২৬ ০৪:৩৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৬ ০৪:৩৮:২২ অপরাহ্ন
বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা

ভারতের বেঙ্গালুরুতে একটি পাঁচ তারকা হোটেলে দুই শিশুকন্যাকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তাদের বাবা। সোমবার (১০ আগস্ট) কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের ওই হোটেল থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুদের বাবা এস জি ইমরানকে (৪০) গলায় গুরুতর আঘাতসহ অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই শিশু হলো ৫ বছর বয়সী শেখ জোহরা ও ১০ বছর বয়সী শেখ জোয়া। বর্তমানে ইমরান একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, উত্তর বেঙ্গালুরুর নাগভারা এলাকার বিলালনগরের বাসিন্দা ইমরান একটি বেসরকারি ক্যাব প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি দুই মেয়েকে নিয়ে ওই হোটেলে ওঠেন। হোটেল কর্মীদের তিনি জানিয়েছিলেন, মধ্যরাতের পর দুবাই থেকে একজন অতিথি আসবেন।

তবে সোমবার দুপুরেও ইমরান হোটেল কক্ষ থেকে বের হয়ে চেক-আউট না করায় বিকেল সাড়ে ৪টার দিকে হাউসকিপিং কর্মীরা দরজায় নক করেন। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রায় এক ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে মাস্টার কি দিয়ে কক্ষটি খোলা হয়।

কক্ষের ভেতরে খাটের কাছে দুই শিশুর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে সোফার পাশে গলায় গুরুতর ক্ষতসহ ইমরানকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তিনজনকেই উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। সেটি ইমরানের লেখা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চিঠিতে স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্ক ও পারিবারিক কলহের কথা উল্লেখ করা হয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, স্ত্রীর কথিত অনৈতিক সম্পর্কের কারণে তিনি জীবনে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এ সম্পর্কের প্রমাণ তার কাছে রয়েছে। স্ত্রী তাকে গভীরভাবে কষ্ট দিয়েছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বেঙ্গালুরুর নর্থ-ইস্ট ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার মিথুন কুমার জি জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। উদ্ধার হওয়া চিঠি, পারিবারিক বিরোধ এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ইমরানের জ্ঞান ফিরলে তার বক্তব্য নেওয়া হতে পারে। তদন্তের পরই দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় আরও স্পষ্ট হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার