ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে!

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৬:২৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৬:২৪:৪৫ অপরাহ্ন
সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! ফাইল ফটো
মুখের স্বাদ পাল্টে গিয়েছে? যা-ই খান না কেন, জিভে টক, তেতো, ধাতব স্বাদ লেগেই রয়েছে। ভাবছেন, কোনও বিশেষ খাবারের স্বাদ মুখে রয়ে গিয়েছে। কিন্তু সব সময়ে খাবারের কারণে মুখের স্বাদ পাল্টে যায় না। কখনও কখনও মুখে দীর্ঘক্ষণ ধরে অস্বাভাবিক স্বাদ থাকা অন্য কোনও রোগের ইঙ্গিতও হতে পারে। তাই সতর্ক থাকা উচিত সকলের।

এক-দু’বার মুখে তেতো স্বাদ পেতেই পারেন। তা নিয়ে চিন্তার কারণ নেই। দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ একই সমস্যা থাকলে বিষয়টি অবহেলা না করাই ভাল। এমন ক্ষেত্রে কারও তেতো মনে হলে, কারও টক মনে হতে পারে, কারও জিভে আবার ধাতব স্বাদ লেগে থাকতে পারে।

কী কী কারণ এর নেপথ্যে?

১. মুখে বার বার তেতো বা টক স্বাদ লেগে থাকার অন্যতম সাধারণ কারণ হল, পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসা। এই সমস্যায় পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালির দিকে উঠে আসে এবং কখনও কখনও মুখ পর্যন্ত পৌঁছে যায়। তখন মুখে অস্বস্তিকর টক বা তেতো স্বাদ অনুভূত হতে পারে। অ্যাসিড রিফ্লাক্সের কারণে বুকে জ্বালা বা অস্বস্তি, ঘন ঘন ঢেকুর ওঠা, একটানা কাশি, গলা কর্কশ হয়ে যাওয়া, গলা ব্যথাও হতে পারে।

২. খাবার ঠিক মতো হজম না হওয়া, পেটের নানা ধরনের সমস্যা বা পরিপাকতন্ত্রের অন্য কোনও অসুবিধার সঙ্গে স্বাদের পরিবর্তন দেখা দিতে পারে। এক দিকে মুখে তেতো স্বাদ, অন্য দিকে একটানা পেটের অস্বস্তি থাকলে বুঝতে হবে, হজমের সমস্যা হচ্ছে। তখন লিভার এবং গলব্লাডারের সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

৩. জিঙ্ক, ভিটামিন বি ১২-এর মতো পুষ্টির ঘাটতি মুখে অস্বস্তিকর স্বাদ এনে দিতে পারে। তাই পুষ্টিকর খাবার খাওয়া বা চিকিৎসকের সঙ্গে কথা বলে সাপ্লিমেন্ট নেওয়া দরকার।

৪. শ্বাসনালির সংক্রমণ, সাইনাসের সমস্যা অথবা ভাইরাল জ্বরের সময়ে এমন স্বাদের গোলমাল হতে পারে।

মুখে খারাপ স্বাদ তৈরি হলে অনেকে দাঁত বা মাড়ির সাধারণ সমস্যা ভেবে নিয়ে বার বার মুখশুদ্ধি, চিউইংগাম বা নিজের মতো করে অ্যান্টাসিড খেতে শুরু করেন। এতে সাময়িক ভাবে অস্বস্তি কমতে পারে, কিন্তু সমস্যা শিকড় থেকে উপশম হয় না। ধরুন, মুখের তেতো স্বাদের পিছনে অ্যাসিড বা হজমের সমস্যা রয়েছে। শুধু মুখশুদ্ধি ব্যবহার করলে সেই সমস্যাটি থেকেই যাবে। কেবল আড়াল হবে সাময়িক ভাবে। আবার যদি লিভারের সমস্যা, পুষ্টির ঘাটতি বা কোনও সংক্রমণ নেপথ্য কারণ হয়, তা-ও এ ভাবে বোঝা সম্ভব নয়। ফলে কয়েক সপ্তাহ ধরে একই সমস্যা থাকলে উপসর্গ ঢেকে না রেখে কারণটি খুঁজে বার করা জরুরি।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

মুখের অস্বাভাবিক স্বাদ যদি কয়েক সপ্তাহ ধরে থেকে যায়, তা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল। বিশেষ করে এর সঙ্গে যদি থাকে—

· ঘন ঘন বুক জ্বালা

· খাবার গেলায় সমস্যা

· কোনও কারণ ছাড়াই ওজন কমে যাওয়া

· প্রায়শই বমি ভাব

· বার বার বমি হওয়া

· একটানা পেটের অস্বস্তি

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার