ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৪৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৪৫:২৯ অপরাহ্ন
নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ
আমাদের শরীরের ভিতরের অনেক রোগের সংকেত নখের মাধ্যমে প্রকাশ পেতে পারে। নখের রং, আকার বা গঠনে হঠাৎ কোনও পরিবর্তন লক্ষ্য করলে তা অনেক সময়ে বড় কোনও শারীরিক অসুস্থতার আগাম বার্তা বহন করে। জেনে নিন, নখ দিয়ে কোন কোন রোগ চেনা যায়।

চামচের মতো নখ: এ ক্ষেত্রে নখের উপরিভাগ দেখলে মনে হয়, সোজা করা চামচের মতো অর্থাৎ মাঝখানটা গর্তের মতো দেখায়। চামচ-আকৃতির নখ, বা কোইলোনিকিয়া, সাধারণত দীর্ঘস্থায়ী আয়রনের ঘাটতির সঙ্গে সম্পর্কিত। আয়রনের ঘাটতি নখের বৃদ্ধি এবং কেরাটিন গঠনে প্রভাব ফেলার কারণে এটি হতে পারে। কিন্তু শুধুমাত্র এর বাহ্যিক রূপ দেখে শরীরে আয়রনের ঘাটতি নির্ণয় করা যায় না। সাধারণত ফেরিটিন এবং কমপ্লিট ব্লাড কাউন্টের মতো রক্ত পরীক্ষার প্রয়োজন হয়। অনেক সময়ে থাইরয়েডজনিত সমস্যার কারণেও এমনটা হতে পারে।

নখের উপর সাদাটে ছোপ: নখের উপর ছোট সাদা দাগ সাধারণত নখের গোড়ার অংশে (নেল ম্যাট্রিক্স) সামান্য আঘাতের কারণে হয়ে থাকে—যেমন কোনও কিছুর সঙ্গে ধাক্কা লাগা, ম্যানিকিউর করা বা নখ কামড়ানোর ফলে এমনটা হতে পারে। সাধারণত নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই দাগগুলি মিলিয়ে যায়। তবে কোনও দৃশ্যমান কারণ ছাড়াই যদি এমন দাগ দেখা দেয়, তবে তা ক্যালশিয়াম বা জিঙ্কের ঘাটতির লক্ষণ হতে পারে।

নখে কালো দাগ: নখের উপর নতুন কোনও গাঢ় দাগ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। যদিও এ ধরনের অধিকাংশ দাগই ক্ষতিকর নয়, তবুও মাঝেমধ্যে তা নখের মেলানোমা (এক ধরনের ক্যানসার)-এর লক্ষণ হতে পারে। দাগটি চওড়া হওয়া, আশেপাশের চামড়া কালচে হয়ে যাওয়া কিংবা নখ ভঙ্গুর হয়ে যাওয়া—এসব বিষয় উদ্বেগের কারণ হতে পারে।

মোটা হলদে নখ: সাধারণত ছত্রাকজনিত সংক্রমণের কারণে হাত-পায়ের নখ মোটা ও হলুদ হয়ে যায়। তবে ডাসোরিয়াসিস, একজিমা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণেও নখের এমন অবস্থা হতে পারে। তাই কেবল বাহ্যিক রূপ দেখে ছত্রাকজনিত সংক্রমণ নিশ্চিত করা সম্ভব নয়, এক বার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নখের রং বদলে যাওয়া: নখের রং ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে? এ ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিম্ফিডেমা (পরজীবী সংক্রান্ত এক ধরনের জটিলতা, কয়েকটি জেনেটিক ব্যাধিতেও দেখা যায়) নামক রোগে এমনটা হয়। এ ছাড়াও ফুসফুসের নানা সমস্যাতেও পায়ের নখের রং হলদে হয়ে যেতে পারে। শরীরের রোগপ্রতিরোধ শক্তির সমস্যা হলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। জন্ডিস হলেও তাই। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।আমাদের শরীরের ভিতরের অনেক রোগের সংকেত নখের মাধ্যমে প্রকাশ পেতে পারে। নখের রং, আকার বা গঠনে হঠাৎ কোনও পরিবর্তন লক্ষ্য করলে তা অনেক সময়ে বড় কোনও শারীরিক অসুস্থতার আগাম বার্তা বহন করে। জেনে নিন, নখ দিয়ে কোন কোন রোগ চেনা যায়।

চামচের মতো নখ: এ ক্ষেত্রে নখের উপরিভাগ দেখলে মনে হয়, সোজা করা চামচের মতো অর্থাৎ মাঝখানটা গর্তের মতো দেখায়। চামচ-আকৃতির নখ, বা কোইলোনিকিয়া, সাধারণত দীর্ঘস্থায়ী আয়রনের ঘাটতির সঙ্গে সম্পর্কিত। আয়রনের ঘাটতি নখের বৃদ্ধি এবং কেরাটিন গঠনে প্রভাব ফেলার কারণে এটি হতে পারে। কিন্তু শুধুমাত্র এর বাহ্যিক রূপ দেখে শরীরে আয়রনের ঘাটতি নির্ণয় করা যায় না। সাধারণত ফেরিটিন এবং কমপ্লিট ব্লাড কাউন্টের মতো রক্ত পরীক্ষার প্রয়োজন হয়। অনেক সময়ে থাইরয়েডজনিত সমস্যার কারণেও এমনটা হতে পারে।

নখের উপর সাদাটে ছোপ: নখের উপর ছোট সাদা দাগ সাধারণত নখের গোড়ার অংশে (নেল ম্যাট্রিক্স) সামান্য আঘাতের কারণে হয়ে থাকে—যেমন কোনও কিছুর সঙ্গে ধাক্কা লাগা, ম্যানিকিউর করা বা নখ কামড়ানোর ফলে এমনটা হতে পারে। সাধারণত নখ বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই দাগগুলি মিলিয়ে যায়। তবে কোনও দৃশ্যমান কারণ ছাড়াই যদি এমন দাগ দেখা দেয়, তবে তা ক্যালশিয়াম বা জিঙ্কের ঘাটতির লক্ষণ হতে পারে।

নখে কালো দাগ: নখের উপর নতুন কোনও গাঢ় দাগ যদি দীর্ঘস্থায়ী হয়, তবে তা দ্রুত পরীক্ষা করিয়ে নেওয়া প্রয়োজন। যদিও এ ধরনের অধিকাংশ দাগই ক্ষতিকর নয়, তবুও মাঝেমধ্যে তা নখের মেলানোমা (এক ধরনের ক্যানসার)-এর লক্ষণ হতে পারে। দাগটি চওড়া হওয়া, আশেপাশের চামড়া কালচে হয়ে যাওয়া কিংবা নখ ভঙ্গুর হয়ে যাওয়া—এসব বিষয় উদ্বেগের কারণ হতে পারে।

মোটা হলদে নখ: সাধারণত ছত্রাকজনিত সংক্রমণের কারণে হাত-পায়ের নখ মোটা ও হলুদ হয়ে যায়। তবে ডাসোরিয়াসিস, একজিমা এবং অন্যান্য শারীরিক সমস্যার কারণেও নখের এমন অবস্থা হতে পারে। তাই কেবল বাহ্যিক রূপ দেখে ছত্রাকজনিত সংক্রমণ নিশ্চিত করা সম্ভব নয়, এক বার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নখের রং বদলে যাওয়া: নখের রং ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে? এ ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। লিম্ফিডেমা (পরজীবী সংক্রান্ত এক ধরনের জটিলতা, কয়েকটি জেনেটিক ব্যাধিতেও দেখা যায়) নামক রোগে এমনটা হয়। এ ছাড়াও ফুসফুসের নানা সমস্যাতেও পায়ের নখের রং হলদে হয়ে যেতে পারে। শরীরের রোগপ্রতিরোধ শক্তির সমস্যা হলেও পায়ের নখের রং ধীরে ধীরে হলুদ হয়। জন্ডিস হলেও তাই। তাই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪