ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ'র টেকসই উন্নয়নে পরিকল্পনা সালমান শাহ হত্যায় ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি: আদালতে পিপি নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কিয়েভের কাছে ড্রোন-ক্ষেপণাস্ত্র কারখানায় রুশ হামলা, নিহত ৩ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামে হোটেল কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী হাসপাতালে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল

চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৪৩:২১ অপরাহ্ন
চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা
ফিটনেস সচেতন বলিউড তারকাদের মধ্যে তালিকায় উপরের দিকেই রয়েছে দিশা পটানীর নাম। প্রবল কায়িক শ্রম করা এবং কঠোর খাদ্যাভ্যাস মেনে চলার জন্য বিশেষ ভাবে সুখ্যাত তিনি। ছিপছিপে, নির্মেদ চেহারায় জিমনাস্টিকের দুর্দান্ত সমস্ত ঝলক প্রকাশ করে অনুরাগীদের চমকে দেন তিনি। নিয়মভঙ্গ নয়, রোজ রোজ একই নিয়মে শারীরচর্চা করেন অভিনেত্রী। ক্লান্তি নেই, আলস্য নেই। কী ভাবে নিজেকে রোজ অনুপ্রাণিত করেন দিশা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্নই করা হয়েছিল। দিশার উত্তর, ‘‘আমি এখনও ব্যায়াম এবং শারীরচর্চার জগতের অনেক কিছু শিখে উঠতে পারিনি। আরও অনেক কিছু শেখার আছে। আমার মনে হয়, আমি যদি শক্তিশালী হই, তা হলে সেগুলি করতে পারব। তাই ভারোত্তোলন ছাড়াও আরও বেশ কয়েকটি ব্যায়াম আমি করি। মিক্সড মার্শাল আর্ট, নাচ ইত্যাদি। এটাই বোধহয় আমায় রোজ অনুপ্রাণিত করে।’’

কোনও চরিত্রের জন্য প্রস্তুতির সময়ে শারীরচর্চা এবং খাওয়াদাওয়ার বিষয়টিকে সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি। ৫০ শতাংশ ব্যায়াম, ৫০ শতাংশ ডায়েটের উপর নির্ভর করে রুটিন তৈরি করেন। তাঁর কথায়, ‘‘সবই চরিত্রের উপর নির্ভর করে। দরকারে আমি জল খাওয়া কমাই, কার্বোহাইড্রেটের পরিমাণ কমাই, যদি পেশির ঘনত্ব বাড়াতে হয়, তা হলে আবার সেগুলিকে বাড়িয়েও দিতে হয়। আসলে ডায়েট এবং শক্তিবর্ধক ব্যায়াম একে অপরের পরিপূরক। একটা ছাড়া অন্যটি সম্ভব নয়।’’

ভারোত্তোলন এবং মার্শাল আর্টস দু’টিই থাকে দিশার রুটিনে। ফলে শরীরের সমস্ত পেশি সক্রিয় হতে পারে। তার পাশাপাশি শরীরের সমন্বয় রক্ষা করার ক্ষমতা, ভারসাম্য বজায় রাখার দক্ষতা এবং মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। মার্শাল আর্টস একই সঙ্গে একাগ্রতাও বাড়াতে পারে। তা ছাড়া নাচেও শরীরের প্রতিটি পেশি সক্রিয় হওয়ার সুযোগ পায়। তার সঙ্গে জিমনাস্টিকসের কিছু কায়দাও যোগ করে দেওয়া যায়। ফলে শরীরের নমনীয়তাও অনেকটাই বাড়ে। ক্যালোরি পোড়ানো এবং মেদ ঝরানোর জন্য দিশার ফিটনেস রুটিনের জুড়ি মেলা ভার। তবে তাঁর সাক্ষাৎকার থেকে এ কথা স্পষ্ট, কেবল ছিপছিপে, নির্মেদ থাকার জন্য নয়, নিজের শরীরের জোর বাড়ানোও অন্যতম লক্ষ্য নায়িকার।

তবে রোগা হওয়ার জন্য জল খাওয়া কেন কমান দিশা? ফোলা ভাব বা ‘ব্লটিং’ কমানোর জন্য অনেকে জল খাওয়া কমিয়ে দেন। কারণ, তাঁদের ধারণা, শরীরে জল বেশি জমলেই শরীর ফুলে যায় বা ওয়াটার রিটেনশন হয়। তবে এটি অধিকাংশ সময়েই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। শরীরে জলের ঘাটতি বা সোডিয়াম জমে যাওয়া অথবা কিডনির সমস্যা বেড়ে যেতে পারে।ফিটনেস সচেতন বলিউড তারকাদের মধ্যে তালিকায় উপরের দিকেই রয়েছে দিশা পটানীর নাম। প্রবল কায়িক শ্রম করা এবং কঠোর খাদ্যাভ্যাস মেনে চলার জন্য বিশেষ ভাবে সুখ্যাত তিনি। ছিপছিপে, নির্মেদ চেহারায় জিমনাস্টিকের দুর্দান্ত সমস্ত ঝলক প্রকাশ করে অনুরাগীদের চমকে দেন তিনি। নিয়মভঙ্গ নয়, রোজ রোজ একই নিয়মে শারীরচর্চা করেন অভিনেত্রী। ক্লান্তি নেই, আলস্য নেই। কী ভাবে নিজেকে রোজ অনুপ্রাণিত করেন দিশা?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁকে এই প্রশ্নই করা হয়েছিল। দিশার উত্তর, ‘‘আমি এখনও ব্যায়াম এবং শারীরচর্চার জগতের অনেক কিছু শিখে উঠতে পারিনি। আরও অনেক কিছু শেখার আছে। আমার মনে হয়, আমি যদি শক্তিশালী হই, তা হলে সেগুলি করতে পারব। তাই ভারোত্তোলন ছাড়াও আরও বেশ কয়েকটি ব্যায়াম আমি করি। মিক্সড মার্শাল আর্ট, নাচ ইত্যাদি। এটাই বোধহয় আমায় রোজ অনুপ্রাণিত করে।’’

কোনও চরিত্রের জন্য প্রস্তুতির সময়ে শারীরচর্চা এবং খাওয়াদাওয়ার বিষয়টিকে সমান গুরুত্ব দিয়ে দেখেন তিনি। ৫০ শতাংশ ব্যায়াম, ৫০ শতাংশ ডায়েটের উপর নির্ভর করে রুটিন তৈরি করেন। তাঁর কথায়, ‘‘সবই চরিত্রের উপর নির্ভর করে। দরকারে আমি জল খাওয়া কমাই, কার্বোহাইড্রেটের পরিমাণ কমাই, যদি পেশির ঘনত্ব বাড়াতে হয়, তা হলে আবার সেগুলিকে বাড়িয়েও দিতে হয়। আসলে ডায়েট এবং শক্তিবর্ধক ব্যায়াম একে অপরের পরিপূরক। একটা ছাড়া অন্যটি সম্ভব নয়।’’

ভারোত্তোলন এবং মার্শাল আর্টস দু’টিই থাকে দিশার রুটিনে। ফলে শরীরের সমস্ত পেশি সক্রিয় হতে পারে। তার পাশাপাশি শরীরের সমন্বয় রক্ষা করার ক্ষমতা, ভারসাম্য বজায় রাখার দক্ষতা এবং মানসিক দৃঢ়তা বাড়াতে সাহায্য করে। মার্শাল আর্টস একই সঙ্গে একাগ্রতাও বাড়াতে পারে। তা ছাড়া নাচেও শরীরের প্রতিটি পেশি সক্রিয় হওয়ার সুযোগ পায়। তার সঙ্গে জিমনাস্টিকসের কিছু কায়দাও যোগ করে দেওয়া যায়। ফলে শরীরের নমনীয়তাও অনেকটাই বাড়ে। ক্যালোরি পোড়ানো এবং মেদ ঝরানোর জন্য দিশার ফিটনেস রুটিনের জুড়ি মেলা ভার। তবে তাঁর সাক্ষাৎকার থেকে এ কথা স্পষ্ট, কেবল ছিপছিপে, নির্মেদ থাকার জন্য নয়, নিজের শরীরের জোর বাড়ানোও অন্যতম লক্ষ্য নায়িকার।

তবে রোগা হওয়ার জন্য জল খাওয়া কেন কমান দিশা? ফোলা ভাব বা ‘ব্লটিং’ কমানোর জন্য অনেকে জল খাওয়া কমিয়ে দেন। কারণ, তাঁদের ধারণা, শরীরে জল বেশি জমলেই শরীর ফুলে যায় বা ওয়াটার রিটেনশন হয়। তবে এটি অধিকাংশ সময়েই স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। শরীরে জলের ঘাটতি বা সোডিয়াম জমে যাওয়া অথবা কিডনির সমস্যা বেড়ে যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪