ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে নিহতদের মরদেহ দেশে ফেরাতে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন কাদের স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ

পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:০০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:০০:২৯ অপরাহ্ন
পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মো. তফিজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে র‍্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল বানেশ্বর বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তফিজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরুইল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নাজিম উদ্দীন।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিজুল হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে পুঠিয়াসহ আশপাশের এলাকায় কেনাবেচা করে আসছিলেন বলেও র‍্যাব জানিয়েছে।

এ ঘটনায় তফিজুল ইসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪