রাজশাহীর পুঠিয়ায় ১০ গ্রাম হেরোইনসহ মো. তফিজুল ইসলাম (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ১১টা ৫৫ মিনিটে র্যাব-৫ রাজশাহী সদর কোম্পানির একটি দল বানেশ্বর বাজারে রাজশাহী-ঢাকা মহাসড়কের উত্তর পাশে হান্নান মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় তফিজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তফিজুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিরুইল গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. নাজিম উদ্দীন।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তফিজুল হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে হেরোইন সংগ্রহ করে পুঠিয়াসহ আশপাশের এলাকায় কেনাবেচা করে আসছিলেন বলেও র্যাব জানিয়েছে।
এ ঘটনায় তফিজুল ইসলামের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।