ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১০:১৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১০:১৮:২৫ অপরাহ্ন
রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
রাজশাহীর কাটাখালী থানার ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে দিপু (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগ, রোববার (২ আগস্ট) বিকেলে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের একটি আমবাগানে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে যায় শিশুটি। খেলা শেষে মাগরিবের আজানের সময় বাড়ি ফেরার পথে বাড়ির নিকটবর্তী একটি পুকুরপাড়ে পৌঁছালে অভিযুক্ত দিপু তাকে জোরপূর্বক আটকে রেখে বলাৎকার করেন।

পরিবারের দাবি, এ সময় শিশুটি আত্মরক্ষার চেষ্টা করলে অভিযুক্ত তাকে পুকুরের পানিতে তিনবার চুবিয়ে প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে পুকুরপাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর এক চাচাতো ভাই তার কান্নার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন। পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ঘটনাটি কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর পিতা জানান, সামাজিক লোকলজ্জার কারণে প্রথমদিকে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন তারা। তবে পরদিন সন্ধ্যায় শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়দের পরামর্শে দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সুমন কাদেরী বলেন, ইউসুফপুর ইউনিয়নের কাকাইলকাটি গ্রামে শিশু বলাৎকারের অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। ভুক্তভোগী শিশু ও তার মা থানায় এলে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়।

তিনি আরও জানান, অভিযানের মাধ্যমে অভিযুক্ত দিপুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি প্রাথমিক তদন্তাধীন রয়েছে। লিখিত এজাহার পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির