ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১১:৩৪:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১১:৩৪:৪১ অপরাহ্ন
মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

ঘিওর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী ও স্ত্রীর আগের ঘরের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস নামে এক কারখানা শ্রমিক। অভিযোগ রয়েছে, গত রোববার সকালে তিনি শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি বিষয়টি তার মাকে জানায়।

ভুক্তভোগী শিশুর অভিযোগ, এর আগেও পাঁচ থেকে ছয়বার একইভাবে সে যৌন নির্যাতনের শিকার হয়েছে। অভিযুক্তের ভয়ভীতি ও হুমকির কারণে এতদিন ঘটনাগুলো গোপন রাখতে বাধ্য হয়েছিল বলে সে মাকে জানায়।

সোমবার সকালে শিশুটি কান্নাকাটি করে মায়ের কাছে পুরো ঘটনার বর্ণনা দিলে তার মা তাকে নিয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুর কাছে যান। অভিযোগ পাওয়ার পর চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে ঘিওর থানাকে বিষয়টি অবহিত করেন।

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ভুক্তভোগী শিশু ও তার মা পরিষদে এসে অভিযোগ দেওয়ার পরপরই বিষয়টি থানার ওসিকে জানানো হয়।

শিশুটির মা বলেন, আমার স্বামী এমন জঘন্য কাজ করতে পারেন, তা কখনো কল্পনাও করিনি।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত জুলহাসকে আটক করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক