ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০৩০ ঘিরে জরুরি সতর্কতা, প্রস্তুতি নিচ্ছে ব্রিটেন-জাপান ইরানের সঙ্গে সামরিক সংঘাত দ্রুতই শেষ হতে পারে: ট্রাম্প পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন সাংবাদিকবৃন্দ লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিঃ ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারকারী গ্রেপ্তার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ধানের শীষের জয়, অনিয়মের অভিযোগ জামায়াত প্রার্থীর সৌদি আরবের আগুনে নিহত আরও নওগাঁর পাঁচজনের মরদেহ আসছে শনিবার সিসাদূষণ প্রতিরোধে রাবিতে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থের র‍্যালি-মানববন্ধন পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান ফেনীতে বসতবাড়ি থেকে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ বর্তমান বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া হচ্ছে মানুষের জীবন: প্রধান বিচারপতি নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯ বোয়ালিয়ায় বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার মাদক কারবারি প্রিভেল কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে রাসিক প্রশাসক শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড

স্প্রে ছিটিয়ে অচেতন করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:০৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:০৮:২৬ অপরাহ্ন
স্প্রে ছিটিয়ে অচেতন করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ স্প্রে ছিটিয়ে অচেতন করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
লক্ষ্মীপুরের কমলনগরে স্প্রে ছিটিয়ে অচেতন করে অটোরিকশাযাত্রী এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তরুণীর পরিবার মামলা করার দুই দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ওই তরুণী স্থানীয় করুণানগর বাজারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ২৭ জুলাই চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে রবিন ওই তরুণীকে কল দিয়ে উত্ত্যক্ত করেন। পরে ২৮ জুলাই সন্ধ্যায় তরুণী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রবিন ও রাকিব তার মুখে স্প্রে ছিটিয়ে দেন। এতে অচেতন হয়ে পড়লে তারা তরুণীকে হাজিরহাট ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে জ্ঞান ফিরলে ওই তরুণী পাশে রবিন ও রাকিব ছাড়াও আরো চার যুবককে নেশাগ্রস্ত অবস্থায় দেখেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে  ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯

নগরীজুড়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ গ্রেপ্তার ১৯