স্প্রে ছিটিয়ে অচেতন করে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:০৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:০৮:২৬ অপরাহ্ন
লক্ষ্মীপুরের কমলনগরে স্প্রে ছিটিয়ে অচেতন করে অটোরিকশাযাত্রী এক তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তরুণীর পরিবার মামলা করার দুই দিন পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ওই তরুণী স্থানীয় করুণানগর বাজারে একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। গত ২৭ জুলাই চরফলকন এলাকার ফরিদ আহাম্মদের ছেলে রবিন ওই তরুণীকে কল দিয়ে উত্ত্যক্ত করেন। পরে ২৮ জুলাই সন্ধ্যায় তরুণী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রবিন ও রাকিব তার মুখে স্প্রে ছিটিয়ে দেন। এতে অচেতন হয়ে পড়লে তারা তরুণীকে হাজিরহাট ইউনিয়নের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে জ্ঞান ফিরলে ওই তরুণী পাশে রবিন ও রাকিব ছাড়াও আরো চার যুবককে নেশাগ্রস্ত অবস্থায় দেখেন। এ সময় বিষয়টি প্রকাশ করলে ঘটনার সময় ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম গণমাধ্যমকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]