ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন

  • আপলোড সময় : ২৭-০৬-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৫ ০১:০৫:৪০ অপরাহ্ন
সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে: মিলন
পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও বাসযোগ্য পৃথিবী গড়তে রাজশাহীর মোহনপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার মৌগাছি ইউনিয়নের চাঁদপুর-নওপাড়া হাফেজিয়া মাদরাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসায় বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিষ্ঠানটির ছাত্র ও তাদের অভিভাবক এবং স্থানীয়দের মাঝে বৃক্ষ উপহার প্রদান করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আমানুল্লাহ আমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মৌগাছি ইউনিয়নের আমির ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব মাওলানা মোঃ সাদেকুল আলম। এদিন মোহনপুরে কাঁঠাল, আম, জাম, পেয়ারা, ডালিম, আমলকি, তেঁতুল, জলপাই, খেজুর, কদবেল ও নীমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০০টি গাছ রোপণ ও উপহার প্রদান করা হয়।

এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী মহানগরের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির যে আন্দোলন শুরু হয়েছে, আমি এটাকে আন্দোলনই বলবো, কারণ নিশ্চয় আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, আর অক্সিজেন গ্রহণ করি, সেটার জন্য প্রয়োজন বৃক্ষ। এটা নিয়ন্ত্রণ করে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই চেষ্টা করে যাচ্ছে এই সংগঠন। সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন আরও বলেন, বৃক্ষরোপণের এ আন্দোলন শুরু করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান। তার ১৯ দফার মধ্যে কিন্তু এই বৃক্ষরোপণ ছিল অন্যতম। আমরা সবাই বনায়ন করতে না পারলেও নিজেরা অন্তত একটি করে বৃক্ষরোপণ করতেই পারি। যেটা ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের তরুণরা শুরু করেছে। তরুণরাই পারে সবুজ বিপ্লব ঘটাতে। সবুজ বিপ্লবের মধ্য দিয়েই বাসযোগ্য পৃথিবী গড়তে হবে।

এ সময় ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান বলেন, বৃক্ষরোপণ একদিকে সাদকায়ে জারিয়া, অন্যদিকে বৃক্ষ আমাদের প্রকৃত বন্ধু। মানুষ মানুষের শত্রু হয়, একে অপরের ক্ষতি করে। কিন্তু গাছ কখনো আমাদের ক্ষতি করে না। বরং নীরবে-নিভৃতে ছায়া হয়ে পাশে থাকে, ফল দেয়, আরও অনেক উপকার করে। গাছ আমাদের প্রকৃত বন্ধু। সেজন্য আপনারা গাছকে ভালবাসবেন, বৃক্ষরোপণ করবেন, গাছের প্রতি দয়াশীল হবেন। এতে বাঁচবে পৃথিবী, বাঁচবো আমরা।

এই সময় উপস্থিত ছিলেন ধূরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরে আলম সিদ্দিকী, হাফেজিয়া মাদরাসার কমিটির সভাপতি মাওলানা মাইনুল ইসলাম বেলালী, শিক্ষক মো. মনিরুজ্জামান, ব্রাইট লাইফ ভলান্টিয়ার্সের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ, মোতাসিম বিল্লাহ মাসুম, নাজমুল হাসানসহ অন্যান্য সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে সংগঠনটির সফলতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। মাওলানা মাইনুল ইসলাম বেলালী মোনাজাত পরিচালনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার