ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ বেলকুচিতে ১০০ টাকার লোভ দেখিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার, তদন্ত অব্যাহত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৭ মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায় ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা মুদি দোকান থেকে বাড়ি ফিরছিল শিশু, পথেই ওত পেতে ছিলেন রবিউল নওগাঁর পত্নীতলায় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত অবশেষে বিতর্কের মাঝে মুখ খুললেন অভিনেত্রী নিকিতা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে শ্বেতা তিওয়ারী ‘ছবি প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় অনুষ্ঠানে আমন্ত্রণ পেতাম না’! মুখ খুললেন ‘আওয়ারাপন’ নায়িকা শ্রিয়া সাপ মারতে বাংলাদেশি বেজি নিয়ে যে বিপদে পড়েছিল জাপান চুয়াডাঙ্গায় এসএসসিতে ফেল করায় ফাঁস নিলো পরীক্ষার্থী ঢাকায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর নিজেকেও শেষ করলেন বাড়িওয়ালা নোয়াখালীতে অটোরিকশাচালককে গুলি করে টাকা ও মোবাইল ছিনতাই রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু স্ত্রীর ‘ইচ্ছার বিরুদ্ধে’ শারীরিক সম্পর্ক করতে গিয়ে সর্বনাশ ডাকলেন জহিরুল চাঁদপুরে মায়ের সামনে ছেলেকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

বিয়ে করার আগে পাত্রীর কুমারীত্ব খুঁজবেন না, প্রিয়ঙ্কা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০৩:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০৩:১৩:৪৬ অপরাহ্ন
বিয়ে করার আগে পাত্রীর কুমারীত্ব খুঁজবেন না, প্রিয়ঙ্কা বিয়ে করার আগে পাত্রীর কুমারীত্ব খুঁজবেন না, প্রিয়ঙ্কা
বিয়ে করার আগে পাত্রীর কুমারীত্ব খুঁজবেন না। কিছু দিন আগেই প্রিয়ঙ্কার মুখে এমন একটি মন্তব্য ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। মন্তব্যটি ছিল, “বিয়ের জন্য অক্ষতযোনী খুঁজবেন না। বরং সভ্য মানুষ খুঁজুন। কারণ সতীত্ব এক রাতেই খুইয়ে যেতে পারে। কিন্তু আচার-ব্যবহারই মানুষের আসল পরিচয়।” এর পরেই ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্যই ধেয়ে এসেছিল প্রিয়ঙ্কার দিকে। এই নিয়ে এ বার ক্ষোভ উগরে দিলেন ‘দেশি গার্ল’।

এই মন্তব্য নিয়ে বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, এই মন্তব্য তিনি কখনওই করেননি। তাঁর নাম করে এই ভুয়ো মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে। প্রিয়ঙ্কা এক প্রতিবেদনের প্রতিচ্ছবি ভাগ করে নিয়ে লিখেছেন, “এটা আমি নই। এটা আমার উক্তিও নয়। এটা আমার কণ্ঠও নয়। নেটমাধ্যমে কিছু রয়েছে মানেই সেটা সত্যি হয়ে যেতে পারে না।”

প্রিয়ঙ্কা আরও লিখেছেন, “ভাইরাল হওয়ার জন্য ভুয়ো জিনিস তুলে ধরা এখন খুব সহজ হয়ে উঠেছে। এই তথ্যগুলো আদতে সত্য কি না, তা দু’বার যাচাই করে নেওয়া উচিত। যা নেটমাধ্যমে দেখছেন, তার সবটা সত্যি নয়। সতর্ক থাকুন।”

এই মন্তব্য প্রিয়ঙ্কা বলেননি ঠিকই। কিন্তু নারীদের অধিকার ও সমাজে লিঙ্গ সাম্য নিয়ে একাধিক বার কথা বলেছেন অভিনেত্রী। প্রিয়ঙ্কা নারীবাদী হিসাবেই পরিচিত। তবে শারীরিক সমতা নয়, নারী ও পুরুষের সমান অধিকার ও সুযোগ নিয়ে বার বার কথা বলেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ

নৌযাত্রা নিরাপদ ও নিশ্চিত করতে রাসিকের পক্ষ থেকে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ