ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান নগরীতে ইয়াবা ও ট্যাপেন্টাডল-সহ দুই মাদক কারবারী গ্রেফতার তানোরে বিক্ষোভ সমাবেশ থেকে আসামি আটকের আল্টিমেটাম পতেঙ্গা ঘাটে ট্রলার অভিযান: ৫ লাখ ইয়াবাসহ ৯ জন আটক বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে আরএমপি’র গণবিজ্ঞপ্তি প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপি'র গণবিজ্ঞপ্তি মোহনপুরে রোদে পুড়ে দায়িত্বে অবিচল পুলিশ সদস্যরা এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মেক্সিকোতে ধর্মীয় জমায়েতে গুলি ! নিহত ১২

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫৩:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫৩:৪৭ অপরাহ্ন
মেক্সিকোতে ধর্মীয় জমায়েতে গুলি ! নিহত ১২ মেক্সিকোতে ধর্মীয় জমায়েতে গুলি ! নিহত ১২
মেক্সিকোয় ধর্মীয় জমায়েতে আততায়ীদের এলোপাথাড়ি গুলিতে অন্তন ১২জন নিহত হয়েছেন।

বুধবার রাতে মেক্সিকোর গুয়ানাহুয়াতো স্টেটের ইরাপুয়াতো শহরে এ ঘটনা ঘটে । এতে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার ইরাপুয়াতোর রাস্তায় একটি ধর্মীয় জমায়েত চলছিল। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে নাচেগানে মেতে উঠেছিলেন স্থানীয়েরা। কেউ কেউ মদ্যপানও করছিলেন। হটাৎ স্থানীয়দের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সকলেই। সুযোগ বুঝে চম্পট দেন আততায়ীরা। ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । তাতে দেখা যাচ্ছে, একটি আবাসনের বারান্দায় স্থানীয়েরা নাচগান করছিলেন। আচমকা গুলি চলতে থাকে। সঙ্গে সঙ্গে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণভয়ে পালাতে থাকেন বাকিরাও।

ইরাপুয়াতোর এক কর্তা রোডোলফো গোমেজ সার্ভান্তেস জানিয়েছে, ওই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১২ জনে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আহতদের মধ্যেও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

তিনি বলেন, ‘‘যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। তদন্ত চলছে।’’ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

প্রসঙ্গত, মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত গুয়ানাহুয়াতো বহু বছর ধরেই মেক্সিকোর সব চেয়ে সহিংস রাজ্যগুলির মধ্যে একটি। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সেখানে ১,৪৩৫টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস শহরে একটি ক্যাথলিক চার্চের অনুষ্ঠান চলাকালীন আততায়ীদের গুলিতে সাত জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার মাসখানেকের মাথায় ফেক একই ঘটনা ঘটল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা