ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন

মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১২:১৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১২:১৯:২৩ পূর্বাহ্ন
মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার রায়ঘাটি এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের রাস্তা বাঁশের বেড়া ও ইট দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রায়ঘাটি এলাকার বাসিন্দা মো. জিয়াউর রহমানের বিরুদ্ধে এলাকাবাসীর ব্যবহৃত যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শামসুল নাহার বিবি থানায় দেওয়া অভিযোগে উল্লেখ করেন, গত ২২ জুলাই সকালে তার বসতবাড়ির দক্ষিণ পাশের যাতায়াতের রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে ২৭ জুলাই বিকেলে তার ছেলে সালমান হোসেন ওই পথ দিয়ে চলাচলের সময় বাঁশের বেড়ায় আঘাত পেয়ে আহত হন। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকাবাসীর পক্ষে মো. পলাশ হোসেনের দেওয়া অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ব্যবহৃত যাতায়াতের রাস্তাটি মো. জিয়াউর রহমান, মো. সফুর উদ্দিন, মোছা. ছালেহা বিবি, মোছা. মমেনা বিবি ও মোছা. শরিফা বিবি বাঁশের বেড়া ও ইট ফেলে বন্ধ করে দিয়েছেন। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জনসাধারণের চলাচলের রাস্তা উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার বলেন, অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক