ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৯:২৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৯:২৯:৫৫ অপরাহ্ন
চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
রাজশাহীতে চাঁদা দাবির অভিযোগ এনে এক ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিচ্ছন্নতাকর্মী ও শিরোইল কলোনী বড় জামে মসজিদের সাবেক খাদেম মোঃ মুরাদ কাদেরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরাদ কাদেরী অভিযোগ করেন, তিনি পবিত্র কোরআনের বিভিন্ন সূরা তেলাওয়াত করে এলাকার মানুষের অনুরোধে তেলপড়া ও পানিপড়া দেন| এ জন্য কেউ স্বেচ্ছায় ২০ থেকে ৫০ টাকা দিলে তিনি তা গ্রহণ করেন।

তার অভিযোগ, গত ২১ জুলাই রাত ৮টার দিকে লাইক নামে স্থানীয় এক ব্যক্তি নাজমুল, আলফাজসহ কয়েকজনকে নিয়ে তার বাড়িতে যান। সেখানে গোপনে ভিডিও ধারণের পর সেটি দেখিয়ে তাকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দিলে তাকে ভণ্ড কবিরাজ আখ্যা দিয়ে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন।

মুরাদ কাদেরী আরও বলেন, পরদিন সন্ধ্যায় অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা এলাকায় আবার গেলে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়| এরপর ক্ষুব্ধ হয়ে তার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয় এবং চন্দ্রিমা থানায় তার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়| জিডিতে তাকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ আনা হয়েছে, যা তিনি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন।

তিনি অভিযোগ করেন, মিথ্যা জিডির মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে চাঁদা দাবির ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মিথ্যা জিডি প্রত্যাহারের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, সম্প্রতি রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি সাংবাদিক পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানি করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত তানজিমুল ইসলাম লাইক এর মুঠো ফোনে ফোন দিয়ে জানতে চাইলে তিনি জানান, আমি মুরাদ কাদেরীর কাছে কোন টাকা চায়নি। লাইকের উপর হামলার থানায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে লাইক বলেন, আমি ৩/৪জন মিলে চা পান করছিলাম| হটাৎ আমাকে বাঁশের লাঠি হাতে বেশ কয়েকজন তাড়া করে। আমি দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পাই। পরে মোঃ মুরাদ কাদেরীকে বিবাদী করে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী