ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল, ৩৬ এসিল্যান্ডকে বদলি থাইল্যান্ডে নেমেই মার্কিন রণতরির দুই নাবিকের কাণ্ড মদিনার সব মসজিদে নারীদের পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ ২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের শঙ্কা একজন দর্শক থাকলেও তার জন্য গান গেয়ে যাব: জেমস চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী পাংশায় সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মায়ের পুত্রবধূকে ধর্ষণের মামলায় শ্বশুর গ্রেফতার বিলাসবহুল হোটেলগুলির শৌচাগারে কমোডের ঠিক পাশে ফোন ঝোলানো থাকে কেন? কারণ শুনে অবাক হবেন রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান মোহনপুর -রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর নেপালে নতুন করে বন্যার শঙ্কা! ধস নেমে এ বার প্রায় অবরুদ্ধ চৌলানি নদীর গতিপথ, উদ্বিগ্ন জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা নেপালের সুড়ঙ্গ থেকে এ বার এক চিনা শ্রমিক উদ্ধার! ১০ দিন পর চারতলা বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ মিলল জীবিত মহিলার ‘বিগ বস্‌’ শুরুর আগেই মেজাজ হারালেন সালমান খান বাদশার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন ‘বিগ বস্‌ ২০’ প্রতিযোগী ঈশা আগামী ৫ দিন বৃষ্টির আভাস, যেসব অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ জ্বালানি সংকট: ভুক্তভোগীদের কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ আল্লাহ নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আছেন: তানিয়া বৃষ্টি জানা গেলো ‘থ্রি ইডিয়টস’এর দেয়ালে লেখা ৫ সেপ্টেম্বরের রহস্য নাটোরের বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩ নিয়ামতপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ১০:৪৩:৫৭ পূর্বাহ্ন
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের বিভিন্ন অঞ্চলে আবারও ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে টানা ১১তম দিনের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় সকাল প্রায় ৭টার দিকে দেশটির বুশেহর অঞ্চলের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

বুশেহরের উপ-গভর্নরের বরাতে ফার্স নিউজ জানায়, এদিন একই এলাকায় দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এর আগে স্থানীয় সময় ভোর ৪টার দিকে প্রথম দফায় হামলা চালানো হয়েছিল।

এরপর খুজেস্তান প্রদেশের আন্দিমেস্ক শহরের উপকণ্ঠেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ খুজেস্তানের উপ-গভর্নরের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

অন্যদিকে, এর আগে ইরাক-ইরান সীমান্তের সালামচেহ সীমান্ত ক্রসিংয়েও মার্কিন হামলার ঘটনা ঘটে। সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় দুজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ আরও জানায়, হামলার পরও সেখানে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সীমান্ত ক্রসিংটি খোলা রাখা হয়েছে।

তবে এসব হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। হামলায় সামরিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল  ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে এসকাফ সিরাপ, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪